নতুন আরবিআই গভর্নর 'দুর্নীতিগ্রস্ত'! বিস্ফোরক অভিযোগ খোদ বিজেপি নেতার
আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে নিয়ে বড় অভিযোগ করেছেন স্বামী।
আরবিআই বোর্ডে এস গুরুমূর্তিকে এনে ফের ভুল করল কেন্দ্র সরকার। এমনটাই দাবি করেছেন বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তবে এটাই শেষ নয়, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসকে নিয়ে আরও বড় অভিযোগ করেছেন স্বামী।

স্বামীর দাবি, শক্তিকান্ত দাস আগে দুর্নীতিতে জড়িত ছিলেন। তাঁর নিয়োগ দেখে তিনি তাজ্জব বনে গিয়েছেন। তবে কী ধরনের দুর্নীতি করেছেন আরবিআই গভর্নর তা খোলসা করেননি তিনি। স্বামীর কথায়, নতুন আরবিআই গভর্নর ভয়ানক দুর্নীতিগ্রস্ত। আমি তাঁকে অর্থমন্ত্রক থেকে সরিয়ে দিয়েছিলাম। তাঁকে সরকারে ফিরিয়ে আনা দেখা আমি অবাক হয়ে গিয়েছি।
পরে স্বামীকে জিজ্ঞাসা করা হয় কাকে আরবিআই গভর্নর করলে সবচেয়ে ভালো হয়। সেক্ষেত্রে বেঙ্গালুরুর আইআইএম-এর প্রফেসর আর বৈদ্যনাথনকে বেছে নিয়েছেন তিনি। আরএসএস-এর লোক বলেও বৈদ্যনাথনের পরিচয় দিয়েছেন তিনি।
শক্তিকান্ত দাস সম্পর্কে স্বামী বলেছেন, আমি কংগ্রেস নেতা পি চিদাম্বরমের নামে যে মামলা করেছিলাম, তাতে নাক গলিয়েছিলেন শক্তিকান্ত। তিনি চিদাম্বরমের শিষ্য। চেন্নাইয়ে থাকাকালীন অনেক ধরনের দুর্নীতি করেছেন তিনি।
প্রসঙ্গত, গত ১১ ডিসেম্বর আরবিআই গভর্নর হিসাবে স্থলাভিষিক্ত হন শক্তিকান্ত দাস। তার আগের দিন উর্জিত প্যাটেল আরবিআই গভর্নরের পদ ছেড়ে দেন।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications