উৎসবের মরশুমে ফের রেপো রেট কমাল আরবিআই
আরবিআই এর মানিটারি পলিসি কমিটি এদিন ফের রেপো রেট কমানোর ঘোষণা করল।
আরবিআই এর মানিটারি পলিসি কমিটি এদিন ফের রেপো রেট কমানোর ঘোষণা করল। ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এর ফলে সর্বসাকুল্যে তা দাঁড়াল ৫.১৫ শতাংশে। এর আগে তা ছিল ৪.৯ শতাংশ।

অনেকে মনে করেছিলেন রেপো রেট আরও কিছুটা বেশি হারে কমানো হবে। আর্থিক বৃদ্ধিকে তরান্বিত করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে। তাই অর্থনীতিকে চাঙা করতে আরও 'রেট কাট' আগামিদিনে পরিলক্ষিত হতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের।
মানিটারি পলিসি কমিটির মোট ছয়জন সদস্যের প্রত্যেকেই রেপো রেট কমানোর পক্ষে মত দিয়েছেন। চেতন ঘাটে, পমি দুয়া, মাইকেল দেবব্রত পাত্র, বিভু প্রসাদ কানুনগো ও শক্তিকান্ত দাস ২৫ বেসিস পয়েন্ট কমানোর কথা বললেও রবীন্দ্র এইচ ঢোলাকিয়া ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর কথা বলেছেন।
এর পাশাপাশি জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও সংশোধন করা হয়েছে মানিটারি পলিসি কমিটির আগের পূর্বাভাস। আগে বলা হয়েছিল ২০১৯-২০ সালে ভারতের আর্থিক বৃদ্ধি হতে পারে ৬.৯ শতাংশ হারে। এখন তা কমিয়ে ৬.১ শতাংশ ভবিষ্যদ্বাণী করা হয়েছে।












Click it and Unblock the Notifications