২০১৮ সালে কি এবার ডেবিট কার্ডে অর্থনীতির 'সার্জিকাল স্ট্রাইক', কী বলছে আরবিআই
ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ডেবিট কার্ডে লেনদেনের চার্জ কমানোর কথা জানানো হয়েছে। যা কার্যকর হবে নতুন বছরের শুরু থেকে।
ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে পদক্ষেপ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। ডেবিট কার্ডে লেনদেনের চার্জ কমানোর কথা জানানো হয়েছে। যা কার্যকর হবে নতুন বছরের শুরু থেকে।

ডেবিট কার্ডের লেনদেনে চার্জ কমানোর কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই লেনদেনে একাধিক ধাপ রাখা হয়েছে। সেই অনুযায়ী চার্জ নেওয়া হবে। যেসব ব্যবসায়ীর বাৎসরিক লেনদেন ২০ লক্ষ টাকা, তাদের ক্ষেত্রে এই হার ০.৪০ % । পয়েন্ট অফ সেল মেশিন কিংবা অনলাইন লেনদেনে যার সর্বোচ্চ সীমাও বেধে দেওয়া হয়েছে। এক্ষেত্রে যা হবে ২০০ টাকা। নতুন হার কার্যকর হবে ১ জানুয়ারি থেকে।
প্রধানত ক্ষুদ্র ব্যবসায়ীদের ডেবিট কার্ডে লেনদেনে উৎসাহিত করতেই, চার্জ কমানো হল বলে আরবিআই সূত্রে খবর।
কুইক রেসপন্স কোডের মাধ্যমে লেনদেনে চার্জ রাখা হয়েছে ০.৩০%। তবে এর সর্বোচ্চ সীমা প্রত্যেক দেনদেনে বেধে দেওয়া হয়েছে ২০০ টাকায়।

যেসব ব্যবসায়ী বাৎসরিক লেনদেন ২০ লক্ষ টাকার বেশি, আাদের এমডিআর চার্জ হবে ০.৯০ %। ১০০০ টাকা পর্য়ন্ত প্রত্যেক লেনদেনে। যদি তা কুইক রেসপন্স রোডের মাধ্যমে হয় তবে তার চার্জ হবে ০.৮০ % । ১০০০ টাকা পর্যন্ত প্রত্যেক লেনদেনে।
নোট বাতিলের পর গত ডিসেম্বরে আরবিআই এমডিআর চার্জ রেখেছিল ০.২৫%। প্রত্যেক লেনদেনে ১০০০ টাকা পর্যন্ত এই চার্জ রাখা হয়েছিল। ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে এই চার্জ ধার্য করা হয়েছিল ০.৫ %। এর আগে ২০০০ টাকা পর্যন্ত লেনদেনে এমডিআর ছিল ০.৭৫ %। আর তা ২ হাজারের ওপরে হলে ছিল ১ %-এ।
সরকারি সূত্র অনুযায়ী, দেশে ব্যাপী ডিজিট্যাল লেনদেনের বেড়েছে ৮০ শতাংশের মতো। ফলে এ বাবদ আয় ২০১৭-১৮ সালে ১৮০০ কোটিতে পৌঁছে যাবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications