অর্থমন্ত্রীর সঙ্গে আরবিআই বোর্ডের বিশেষ বৈঠক আজ, স্থির হতে পারে একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু
কেন্দ্রিয় সরকারকে ইন্টারিম ডিভিডেন্ট দেওয়া হবে কি না তা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
কেন্দ্রিয় সরকারকে ইন্টারিম ডিভিডেন্ট দেওয়া হবে কি না তা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন কেন্দ্রিয় ব্যাঙ্কের তরফে একটি গুরুত্বপূর্ণ বোড মিটিং ডাকা হয়েছে। যে বৈঠকে ঠিক করা হবে, আগামীদিনে ব্যাঙ্ক কেন্দ্রকে এই ইন্টারিম ডিভিডেন্ট দেবে কি না।

বাজেট পরবর্তী পর্যায়ে এদিন অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে বৈঠকে বসতে চলেছে আরবিআইএর বোর্ড । উল্লেখ্য, গত আর্থিক বর্ষে কেন্দ্রকে ১০ হাজার কোটি টাকার ইন্টারিম ডিভিডেন্টই মাত্র দিতে পেরেছিল আরবিআই। এই বছর সেই অর্থ প্রদানের বিষয়টি সরকারের কাছে বড়সড় জটিল বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গ ইন্টারিম ডিভিডেন্ট নিয়ে ব্যাঙ্কের অডিট রিপোর্টের ওপরেই জোর দেবে আরবিআইষ। সেই অডিট রিপোর্ট অনুযায়ীই স্থির করা হবে যে এই ইন্টারিম ডিভিডেন্ট দেওয়া হবে কি না সরকারকে।
উল্লেখ্য়, এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে এদিন তাকিয়ে গোটা শেয়ার বাজার। প্রসঙ্গত সরকার স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়িয়ে জিডিপিকে আয়ত্তে আনবারও চেষ্টা করছে এই অর্থবর্ষে। সেই দিক থেকেও এই ইন্টারিম ডিভিডেন্টের বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ।












Click it and Unblock the Notifications