শহরের কোপারেটিভ ব্যাঙ্কে MP, MLA দের মনোপলি ভাঙছে রিজার্ভ ব্যঙ্ক
শহরের কোপারেটিভ ব্যাঙ্কে MP, MLA দের মনোপলি ভাঙছে রিজার্ভ ব্যঙ্ক
রাজনীতি থেকে শহরের কোপারেটিভ ব্যঙ্কগুলিকে দূরে রাখার প্রক্রিয়া শুরু করল রিজার্ভ ব্যাঙ্ক। এই মর্মে একটি নোটিশ জারি করা হয়েছে ভারতের সর্বোচ্চ ব্যাঙ্কের পক্ষ থেকে৷

কী বলা হয়েছে নোটিশে?
রিজার্ভ ব্যঙ্কের তৈরি নতুন নিয়মে শহরের কোপারেটিভ ব্যঙ্কগুলিতে এখন থেকে আর কোনও রাজনৈতিক পদাধিকারি ম্যানেজিং ডিরেক্টর হতে পারবেন না৷ একইভাবে হোল টাইম ডিরেক্টর (WTD) পদ থেকেও রাজনীতির সরাতে সক্রিয় দেশের সর্বোচ্চ ব্যঙ্কটি৷ সাংসদ, বিধায়ক, পৌরাধ্যক্ষ থেকে শুরু যে কোন রাজনৈতিক পদাধিকার এখন থেকে আর শহরের কোপারেটিভ ব্যঙ্কগুলিতে ম্যানেজিং ডাইরেক্ট হতে পারবেন না৷

আগে কী নিয়ম ছিল?
বহু বছর ধরে শহরের কোপারেটিভ ব্যঙ্কগুলির ম্যানেজিং ডিরেক্টর পদে বসতেন কোনও এমএলএ কিংবা এমপি। এমনকি স্থানীয় কাউন্সিলর ও শাসক দলের নেতাদেরও এই ম্যানেজিং কমিটিতে জায়গা দেওয়া হত। বহু বছর ধরেই এই নিয়ম চলে আসছিল শহরের কোপারেটিভ ব্যঙ্কগুলিতে৷

নতুন নিয়মে কী কী পরিবর্তন আনল RBI?
১)আরবিআইকে না জানিয়ে নিয়োগ করা যাবে না কোপারেটিভ ব্যঙ্কগুলির ম্যানেজিং ডিরেক্টর।
২) যে ব্যক্তি ম্যানেজিং ডিরেক্টর হবেন তার নিজস্ব কোনও ব্যবসা থাকবে না৷ কিংবা তিনি অন্য কারও ব্যবসাতে পার্টনার হিসেবে কাজ করতে পারবেন না৷
৩) কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরামর্শদাতা হিসেবে কাজ করতে পারবেন না শহরের কোপারেটিভ ব্যঙ্কের ম্যানেজিং ডিরেক্টররা৷
৪) শহরের কোপারেটিভ ব্যঙ্কগুলিতে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনোনীত ব্যক্তি কখনও ক্রিমিনাল কোর্টে সাজা প্রাপ্ত না হল।
৫) আরবিআইকে না জানিয়ে কোনও ম্যানেজিং ডিরেক্টরকে সরানোও যাবে না পদ থেকে।

কেন এত কড়াকড়ি?
বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসীর মতো একাধিক বড় শিল্পপতিরা নিজেদের রাজনৈতিক যোগাযোগকে কাজে লাগিয়ে দেশের বিভিন্ন ব্যঙ্ক থেকে কয়েক হাজার কোটি টাকার লোন নিয়ে দেশে থেকে পালিয়ে গেছেন৷ এতে সরকারের মুখ তো পুড়েইছে পাশাপাশি ভয়ঙ্কর ক্ষতি হয়েছে দেশের অর্থনীতির৷ তাই এবারে গোড়া থেকেই রাজনীতির যোগ দূরে সরানোর কাজ শুরু করল RBI, এরকমটাই মনে করছেন দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞদের বড় অংশ৷












Click it and Unblock the Notifications