৫০ ও ২০ টাকার নতুন নোট বাজারে আনবে আরবিআই, কী হবে পুরনো নোটগুলির?
এবার নতুন ৫০ টাকা ও ২০ টাকার নোট বাজারে আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রবিবার এমনটাই ঘোষণা করল আরবিআই। নতুন নোট আসার পরও বৈধ থাকবে পুরনো নোটগুলি।
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : কেন্দ্রের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে ২০০০ ও নতুন ৫০০ টাকার নোট বাজারে আনার পর এবার নতুন ৫০ টাকা ও ২০ টাকার নোট বাজারে আনতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। রবিবার এমনটাই ঘোষণা করল আরবিআই। [ 'প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের']
বাজারে নতুন ৫০ ও ২০ টাকার নোট আনা হলেও পুরনো ৫০ ও ২০ টাকার নোট বৈধতা হারাচ্ছে না বলে জানিয়ে দিয়েছে আরবিআই। [ ডেবিট-ক্রেডিট কার্ডের জায়গা নিতে চলেছে আধার কার্ড?]

নতুন দুটি নোটই মহাত্মা গান্ধী-২০০৫ সিরিজের নোট হবে। এতে আরবিআই গভর্নর উর্জিৎ পটেলের স্বাক্ষর থাকবে। দুটি নোটে ছাপানো '২০১৬' লেখাটি সংরক্ষিত হয়েছে। [ ১৮০০ কোটি পুরনো নোট নিয়ে কী করবে আরবিআই? জানলে অবাক হবেন
]
তবু ৫০০ টাকার ক্ষেত্রে যেমন বাজারে নতুন নোট আনার জন্য পুরনো ৫০০ টাকার বৈধতা বাতিল করা হয়েছে এক্ষেত্রে তেমন হবে না। ২০ ও ৫০ টাকার নোটের ক্ষেত্রে আগে ইস্যু করা নোটও সমানভাবে বৈধ থাকবে। [মোদীর চোটে এটিএম-এর লাইনে চম্বলের কুখ্যাত ডাকাত মলখন সিং!]
নতুন নোটগুলি কেমন দেখতে হবে তা নিয়ে আরবিআই-এর তরফে এখনই কিছু বলা হয়নি। তবে আরবিআই-এর লিখিত বিবৃতিতে বলা হয়েছে, "নোটের নকসা, এবং সুরক্ষা বৈশিষ্ট মোটামুটি একই থাকছে।"












Click it and Unblock the Notifications