বিস্ফোরক আরবিআই গভর্নর! ব্যাঙ্ক প্রতারণার পর প্রথমবার মুখ খুলে যা বললেন উর্জিত প্যাটেল
পিএনবি প্রতারণা কাণ্ড নিয়ে বিস্ফোরক আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। তিনি বলেছেন, তাঁর হাত বাধা। তবে যতদিন পুরো ব্যবস্থা স্বচ্ছ না হচ্ছে, ততদিন তাঁরা হাত গুটিয়ে বসে থাকবেন না।
পিএনবি প্রতারণা কাণ্ড নিয়ে বিস্ফোরক আরবিআই গভর্নর উর্জিত প্যাটেল। ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্কে প্রধান বলেছেন, তাঁর হাত বাধা। তবে যতদিন পুরো ব্যবস্থা স্বচ্ছ না হচ্ছে, ততদিন তাঁরা হাত গুটিয়ে বসে থাকবেন না। দরকারে বিষ খেয়ে নীলকণ্ঠ হতেও রাজি তাঁরা। বলেছেন উর্জিত প্যাটেল।

দেশের বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণার পর প্রথম মুখ খুলে উর্জিত প্যাটেল জানিয়েছেন, শীর্ষ ব্যাঙ্কে হাতে কোনও ক্ষমতাই নেই। ব্যাঙ্কিং রেগুলেশন আইন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বোর্ডে হাত দেওয়ার কোনও অধিকার নেই শীর্ষ ব্যাঙ্কের। কেননা কোম্পানি আইন অনুযায়ী ব্যাঙ্কগুলি আলাদা আলাদা এক একটি কোম্পানি। একইভাবে ব্যাঙ্কগুলির চেয়ারম্যান কিংবা ম্যানেজিং ডিরেক্টরকে সরিয়ে দেওয়ার ক্ষমতাও নেই রিজার্ভ ব্যাঙ্কের। এমন কী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণেও তারা চাপ দিতে পারেন না বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর।
গুজরাতের গান্ধীনগরে ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে বক্তব্য রাখতে গিয়ে , একশ্রেণির ঋণদাতার সঙ্গে হাত মিলিয়ে কিছু বাণিজ্যিক সংস্থার এভাবে ব্যাঙ্ক ঠকানোকে দেশের ভবিষ্যত লুঠের সঙ্গে তুলনা করেছেন উর্জিত প্যাটেল। ব্যাঙ্কে অনিয়ম কিংবা নীরব মোদীর মতো প্রতারণার ঘটনা ঘটলেও, তাতে রাগ হলেও কিংবা কষ্ট পেলেও তা বন্ধ করতে সব দিকে নজর রাখা কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষে সম্ভবন নয় কিংবা সেই সংক্রান্ত আইনও তাদের হাতে নেই, বক্তব্যের মাধ্যমে তা পরিষ্কার করে দিয়েছেন উর্জিত প্যাটেল। এই বক্তব্যের মাধ্যমে এই ধরনের প্রতারণা বন্ধে কেন্দ্রীয় ব্যাঙ্কের হাতে কার্যত আরও ক্ষমতা দেওয়ার দাবি করেছেন তিনি।
তবে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পরিষ্কার করে দিয়েছেন যে পড়ে থাকা ঋণ নিয়ে তাদের গৃহীত নীতি থেকে কোনও ভাবেই সরে আসছে না রিজার্ভ ব্যাঙ্ক।
Has been slightly over a month since latest fraud in Indian banking sector broke news.Success has many fathers; failures none. Hence, there has been usual blame game,passing the buck&a tonne of honking,mostly short-term and knee-jerk reactions: RBI Governor Urjit Patel (file pic) pic.twitter.com/HOIo2MY43f
— ANI (@ANI) March 14, 2018
RBI Governor #UrjitPatel seeks more powers to deal with frauds at public sector banks. pic.twitter.com/0G3qIqgvhA
— All India Radio News (@airnewsalerts) March 15, 2018












Click it and Unblock the Notifications