অনলাইনে পেমেন্টের আগে সাবধান! ৬০০টি ভুয়ো অ্যাপ নিয়ে সতর্ক করল RBI

অনলাইনে পেমেন্টের আগে সাবধান! ৬০০টি ভুয়ো অ্যাপ নিয়ে সতর্ক করল RBI

অনলাইনে আর্থিক লেনদেন নিয়ে গ্রাহকদের সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে দানানো হয়েছে ৬০০টি ভুয়ো অ্যাপ কাজ করছে ভারতে। তাঁরা যেকোনও মুহূর্তে গ্রাহকদের প্রতারণা করতে পারে। স্বল্প সুদে ঋণ দেওয়ার ফাঁদ পেতেছে এই অনলাইন অ্যাপগুলি। ছক কষে এগোচ্ছে তারা।

অনলাইনে পেমেন্টের আগে সাবধান! ৬০০টি ভুয়ো অ্যাপ নিয়ে সতর্ক করল RBI

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ভারতে এই মুহূর্তে ১১০০টি লোন দেওয়ার অ্যাপ কাজ করছে। লোন কি ওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ করলেই তাদের সন্ধান পাওয়া যাচ্ছে। loan, instant loan, quick loan এই সব নামে গুগলের সার্চ ইঞ্জিনে সার্চ করলেই একের পর এক সাইট এবং অ্যাপ দেখতে পাওয়া যাচ্ছে। ১১০০টি অনলাইন লোন অ্যাপে ২০২১-র ১ জানুয়ারি থেকে ২০২১-র ২৮ জানুয়ারি পর্যন্ত প্রায় ৮০-র বেশি আবেদন কারী লোনের জন্য আবেদন জানিয়েছেন।

তারপর থেকেই লোন দেওয়ার নামে প্রতারণার অভিযোগ বাড়তে শুরু করেছে। লোন দেওয়ার নামে প্রতারণার অভিযোগ জানানোর জন্য আরবিআইয়ের তরফ থেকে আলাদা একটি পোর্টাল খোলা হয়েছে। যেখানে অনলাইনে অভিযোগ জানাতে পারবেন প্রতারিতরা। তাতে এখনও পর্যন্ত প্রচুর পরিমানে অভিযোগ জমা পড়েছে। জানুয়ারি ২০২০ থেকে মার্চ ২০২১ পর্যন্ত ২৫৬২টি অভিযোগ জমা পড়েছে এই পোর্টালে। তার বেশিরভাগই এই ভুয়ো লোন দেওয়ার অ্যাপের উপর জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এনবিএফসির অনুমোদনের এই ভুয়ো অ্যাপগুলি কাজ করছে। এই সব এনবিএফসির ১১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

করোনা কালে অনলাইনে ট্রানজাকশন বেড়েছে। ব্যাঙ্ক গুলিও বিভিন্ন কাজ অনলাইনে শুরু করেছে সেকারণে অনলাইনেই প্রতারণার ফাঁদ পাতছে হ্যাকাররা। বিভিন্ন ভাবে গ্রাহকদের অনলাইনে ফাঁদ পেতে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। করোনা কাজে ডিজিটাল হ্যাকিং বেড়ে গিয়েছে। সেকারণেই দেশের সর্বত্রআইটি আইনের ধারায় তদন্ত চালু করা হয়েছে। তথ্য প্রযুক্তি আইনের ধারায় তাঁদের কাজ করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই নিয়ে আরবিআইও নজরদারি শুরু করেছে। তারপরেই এই নোটিস জারি করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+