মহারাষ্ট্রে ক্ষমতায়নের সমীকরণে বিরোধীদের আক্রমণের জবাব দিলেন রবিশঙ্কর প্রসাদ
ক্ষমতা হাতে রাখতে মরিয়া বিজেপি, যেসমীকরণে মহারাষ্ট্র সরকার গড়েছে তা নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে গোটা দেশে।
ক্ষমতা হাতে রাখতে মরিয়া বিজেপি, যেসমীকরণে মহারাষ্ট্র সরকার গড়েছে তা নিয়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে গোটা দেশে। এনসিিপ নেতা অজিত পাওয়ারকে সঙ্গে ফড়নবীশের এই সরকার গঠনকে মেনে নিতে পারেনি শিবসেনা-এনসিপি। সকাল থেকে দফায় দফায় বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন তাঁরা।

ক্রমশ কোনঠাসা হচ্ছে বুঝতে পেরে এবার পাল্টা আক্রমণাত্মক হয়ে উঠেছে বিজেপিও। রবিশঙ্কর প্রসাদ পাল্টা আক্রমণ করে বলেছেন জনগণের ভোটেই মুখ্যমন্ত্রী হয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ। ভোটের আগে থেকেই বিজেপি মুখ্যমন্ত্রী পদ প্রার্থী ছিলেন ফড়নবীশ। এমনই দাবি করেছেন রবিশঙ্কর প্রসাদ। উল্টে রবিশঙ্কর প্রসাদ দাবি করেছেন ভোটে শিবসেনাকে সবরকম সাহায্যে করেছে বিজেপি। এই জয় ছিল জোটের জয়।
রবিশঙ্কর প্রসাদের দাবি বিরোধীরা অকারণে বিজেপির সরকার গঠন নিয়ে সমালোচনা করছেন। পুরোটাই হয়েছে রাজনৈতিক সমীকরণ মেনে। এখানে দল ভাঙানোর কোনও ঘটনাই ঘটেনি। এনসিপি নেতা অজিত পাওয়ারের উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণেই চমকে গিয়েছে গোটা দেশ। বিজেপির বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগ করেছেন বিরোধীরা। শিবসেনা সেনা সঞ্জয় রাউত অভিযোগ করেছেন অজিত পাওয়ারকে ভয় দেখিয়ে দলে টানা হয়েছে। বিধায়কদের অপহরণের অভিযোগও উড়িয়ে দেননি তাঁরা।












Click it and Unblock the Notifications