নেহরু-গান্ধী পরিবারের প্রসঙ্গ তুলে মাসুদ থেকে চিন ইস্যুতে রাহুলকে তোপ বিজেপির
পাকিস্তান আশ্রিত জঙ্গি মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া নিয়ে রাষ্ট্র সংঘে চিনের বিরোধিতাকে মোটেও ভালো চোখে দেখছেনা ভারত।
পাকিস্তান আশ্রিত জঙ্গি মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদীর তকমা দেওয়া নিয়ে রাষ্ট্র সংঘে চিনের বিরোধিতাকে মোটেও ভালো চোখে দেখছেনা ভারত। এমন পরিস্থিতিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এদিন টুইট করে জানান দুর্বল মোদী চিনকে ভয় পান। এরপরই বিজেপির তরফে তোপ দাগেন রবিশঙ্কর প্রসাদ। তিনি একাধিক ইস্যুতে কার্যত ইতিহাসের কয়েকটি অধ্যায় তুলে ধরে রাহুল গান্ধীক বিরুদ্ধে তোপ দাগেন ।

এদিনের সাংবাদি সম্মেলনে বিজেপি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ মাসুদ আজহার থেকে চিন ইস্যুতে রাহুল গান্ধীকে নিশানায় রেখে তোপ দাগেন। তিনি বলেন,'ভারতের যখন দুঃখের সময় রাহুলজি কেন খুশির মেজাজে থাকেন?' প্রসঙ্গক্রমে চিনের প্রেক্ষিতে মোদীর নীতিতেক রাহুল দুর্বল বলে কটাক্ষ করার বিষয়টি নিয়েও মুখ খোলেন রবিশঙ্কর প্রসাদ। এপ্রসঙ্গে তিনি বলেন,'রাষ্ট্রসংঘে চিন জায়গা পেত না যদি আপনার প্রপিতামহ ভারতের কথা না ভেবে এটি উপহার হিসাবে চিনকে তুলে দিতেন। ভারত আজ আপনার পরিবারের ভুলের মাশুল চোকাচ্ছে। তবে নিশ্চিত থাকুন সন্ত্রাসের বিরুদ্ধে ভারত জিতবে। ' পাশাপাশি, এদিন রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন ডোকলামে যখন চরম উত্তেজনা তখন কেন চিনের রাষ্ট্রদূতের ভবনে গিয়েছিলেন রাহুল। এদিন রবিশঙ্কর প্রসাদ প্রশ্ন তোলেন, যে রাহুলের সঙ্গে যদি চিনের সম্পর্ক এতটাই ভালো তাহলে মাসুদ আজহার ইস্যুতে তিনি কেন কিছু করলেন না?
Union Minister Ravi Shankar Prasad on Rahul Gandhi's tweet after China blocks India's bid to designate JeM Chief Masood Azhar as global terrorist in UNSC 1267 list: Would the Congress party adopt a different voice even in case of a cruel killer & a global terrorist Masood Azhar? pic.twitter.com/tDFIeRQfDz
— ANI (@ANI) March 14, 2019
উল্লেখ্য, একই সুরে এদিন কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন রাষ্ট্রসংঘে ভারতের থেকেও চিনকে বেশি গুরুত্ব দিয়ে সদস্য পদ পেতে সাহায্য করেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তথা কংগ্রেস নেতা জওহরলাল নেহরু। আর তার জন্যই আজ গোটা দেশ চিনের হাতে ভুগছে। এদিন তিনি ১৯৫৫ সালে চিনা মন্ত্রীদের প্রতি নেহরুর লেখা চিঠির উল্লেখ করে নেহরু-গান্ধী পরিবারকে একহাত নেন। এরপরই তিনি প্রশ্ন তোলেন ,'এবার কংগ্রেস প্রেসিডেন্ট বলুন আসল অপরাধী কে?'
এদিকে, রবিশঙ্কর প্রসাদের দাবি, 'রাহুলের টুইট পাকিস্তান মিডিয়ার হেডলাইন হয়, যা দেখে খুশি হন কংগ্রেস সভাপতি'। রবি শঙ্কর প্রসাদের প্রশ্ন 'রাহুল গান্ধীজি আপনার কী হয়েছে? রবিশঙ্কর প্রসাদ এদিন প্রশ্ন তোলেন, ২০০৯ সালে যখন ইউপিএ সরকার ক্ষমতায় ছিল তখনও মাসুদ ইস্যুতে চিনের অবস্থান একই রকম ছিল, তখন এরকম ধরনের টুইট কেন করেননি রাহুল?












Click it and Unblock the Notifications