হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির

জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন- হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ক্যাবিনেট সদস্য হুঙ্কার ছেড়েছিলেন- বিরোধীদের নেতা নেই, নীতি নেই, নেই রণনীতিও, তাহলে জিতবে কী করে! ২০১৪-র পর ২০১৯-এও মোদীর জয় স্রেফ সময়ের অপেক্ষা। আর জাতীয় কর্মসমিতির বৈঠক শেষে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন- হয়ে যাক যুদ্ধ।

হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির

বিজেপি নেতার কথায়, গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে কংগ্রেস। ৪৮ বছর দেশের শাসন ক্ষমতায় থেকে কী করেছে কংগ্রেস, আর আমরা ৪৮ মাস ক্ষমতায় এসে কী করেছি, তার খতিয়ান তুলে ধরছি। তাহলেই স্পষ্ট হয়ে যাবে সব। জাতীয় কর্মসমিতির বৈঠকের পর কংগ্রেসকে আক্রমণ করে বিজেপি নেতা বুঝিয়ে দেন, এবার কংগ্রেস কোনও ফ্যাক্টর নয়।

এদিন বৈঠক চলাকালীন নরেন্দ্র মোদী সুর বেঁধে দেন ২০-১৯ লোকসভা নির্বাচনের। তাঁর বক্তব্যের সার বস্তুই হল কংগ্রেস নয়, ফ্যাক্টর মহাজোট। তিনি এবার মহাজোটকে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ শানান। বলেন, আমাদের প্রতিপক্ষ যাঁরা, তাঁরা সবাই জোট বেঁধেছে। মহাজোটকে নীতিহীনদের জোট বলে ব্যাখ্যা করেন মোদী।

হয়ে যাক ৪৮ বনাম ৪৮-এর যুদ্ধ! গ্রহণযোগ্যতা হারানো কংগ্রেসকে চ্যালেঞ্জ বিজেপির

এদিন মোদীর সেই ব্যাখ্যাই সাংবাদিক বৈঠকে তুলে ধরেন রবিশঙ্কর প্রসাদ। তিনি এই মর্মে কংগ্রেসকেই নিশানা করেন। চ্যালেঞ্জ ছুড়ে দেন ৪৮ বছর বনাম ৪৮ মাসের যুদ্ধের। উন্নয়নের সেই ধারাকে পাথেয় করে তিনি বলেন, বিজেপিই পারে নতুন ভারতের স্বপ্ন দেখাতে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা সেদিকেই এগিয়ে চলেছি। লক্ষ্যপূরণ আমরা করবই। ২০২২ সালে দেশবাসীকে এক নতুন ভারত উপহার দেবে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+