করোনা যুদ্ধে ভারতকে দুর্বল করার চেষ্টায় মত্ত রাহুল গান্ধী! পিএম কেয়ার্স ইস্যুতে আক্রমণ রবিশঙ্করের

ফেসবুক নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবরের পর থেকেই রাহুল গান্ধী ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছে। আর সেই আক্রমণ প্রতিহত করে পাল্টা জবাব দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। এদিকে পিএমকেয়াস ফান্ড নিয়েও কেন্দ্রকে ক্রমাগত নিশানা করে যাচ্ছেন বিজেপিকে। তবে এদিন সুপ্রিমকোর্টের রায়ে স্বস্তির নিশ্বাস ফেলে কেন্দ্র তথা বিজেপি। আর এরপরই ফের রাহুলকে জবাব দিতে ময়দানে নামেন রবিশঙ্কর প্রসাদ।

পিএম কেয়ার্স নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল কংগ্রেস

পিএম কেয়ার্স নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল কংগ্রেস

এর আগে পিএম কেয়ার্স ফান্ডের টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে ট্রান্সফারের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেছিল কংগ্রেস। সেই আবেদন নাকোচ করে দেয় সুপ্রিম কোর্ট। তার পরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়িয়েছেন বিজেপি নেতারা।

কী ছিল কংগ্রেসের দাবি?

কী ছিল কংগ্রেসের দাবি?

দেশের করোনা পরিস্থিতির জন্য পিএম কেয়ার্স ফান্ড তৈরি করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে দেশবাসীকে মুক্ত হস্তে দান করতে বলেছিলেন তিনি। অনেক বলিউড অভিনেতাই এই ফান্ডে দান করেছিলেন। এরপরই পিএম কেয়ার্স অ্যাকাউন্টের টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা ফান্ডে দেওয়ার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করা হয়।

রাহুলকে আক্রমণ রবিশঙ্করের

রাহুলকে আক্রমণ রবিশঙ্করের

এরপরই রাহুলকে আক্রমণ করে রবিশঙ্কর প্রসাদ বলেন, 'রাহুল গান্ধী পিএম কেয়ার্স নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে সুপ্রিমকোর্ট রাহুলের সব অভিযোগকে উড়িয়ে দিয়েছে। পিএম কেয়ার্স একটি রেজিস্টার করা পাবলিক ট্রাস্ট। করোনার মতো জরুরি পরিস্থিতির জন্যে এই তববিল। তবে গান্ধী এই করোনা পরিস্থিতিতেও দেশকে দুর্বল করার সমস্ত রকম চেষ্টা প্রতিক্রিয়া করে গিয়েছেন।'

আক্রমণ শানিয়েছেন জেপি নাড্ডাও

আক্রমণ শানিয়েছেন জেপি নাড্ডাও

এদিকে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আক্রমণ করে বলেছেন, আগে গান্ধী পরিবারকে আঘাত কর, ওরাই সবচেয়ে বেশি সরকারি টাকা নয়ছয় করেছে। প্রধানমন্ত্রী বিপর্যয় মোকাবিলা তহবিলের টাকা নিজেদের পারিবারিক ট্রাস্টে ব্যবহার করেছে গান্ধী পরিবার এমনই অভিযোহ নাড্ডার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+