ফের অভদ্র আচরণের জন্য অভিযোগ দায়ের রবীন্দ্র গায়কোয়াড়ের নামে
শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় ফের খবরে। এর আগে এয়ার ইন্ডিয়া কর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগে প্রথমবার তার নাম সংবাদ শিরোনামে উঠে আসে। এবার ফের একবার সংবাদ শিরোনামে তিনি।
ঔরঙ্গাবাদ, ২১ এপ্রিল : শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় ফের খবরে। এর আগে এয়ার ইন্ডিয়া কর্মীর সঙ্গে দুর্ব্যবহার ও মারধরের অভিযোগে প্রথমবার তার নাম সংবাদ শিরোনামে উঠে আসে। এবার ফের একবার সংবাদ শিরোনামে তিনি।
জানা গিয়েছে, মহারাষ্ট্রের লাতুরে একটি এটিএমে ঢুকে টাকা না পাওয়ায় সেখানে তাণ্ডব করেছেন তিনি। ফলে ফের একবার অভিযোগ দায়ের হয়েছে এই শিবসেনা সাংসদের নামে।

মহারাষ্ট্রের লাতুরে স্থানীয় পুরভোটে শিবসেনার হয়ে প্রচারে গিয়েছিলেন গায়কোয়াড়। সেখানে একটি এটিএমে টাকা তুলতে গিয়ে পাননি। ব্যস, তারপরই স্থানীয় এসবিআই ব্যাঙ্কের প্রধান ম্যানেজারের সঙ্গে বচসা জুড়ে দেন তিনি। কেন এটিএমে টাকা নেই, জবাবদিহি চান।
এর ফলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গেও রবীন্দ্র গায়কোয়াড় অভদ্র আচরণ করেন বলে অভিযোগ। ঘটনাস্থলে দাঁড়িয়ে চিৎকার করে বিক্ষোভ দেখান তিনি ও তাঁর সমর্থকেরা। আর এই ঘটনার জেরে জনবহুল জায়গায় বেআইনি জমায়েত ও বিশৃঙ্খলার অভিযোগে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটে লাতুরের বাস স্ট্যান্ড এলাকায়। ঘটনার খবর পেয়েই পুলিশের একটি দল সেখানে পৌঁছয়। গায়কোয়াড়কে শান্ত করার চেষ্টা করলেও পুলিশের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেন তিনি। রাস্তা আটকে গায়কোয়াড়ের সমর্থকেরা স্লোগান দিতে থাকে। তার জেরেই অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications