১ লক্ষ শ্রীলঙ্কান শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের আর্জি ধর্মগুরু রবিশঙ্করের

১ লক্ষ শ্রীলঙ্কান শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের আর্জি ধর্মগুরু রবিশঙ্করের

লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাসের পর এবার তামিলনাড়ুতে বসবাসকারী প্রায় ১ লক্ষ শ্রীলঙ্কান শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের জন্য আবেদন ধর্মগুরু রবিশঙ্করের। সরকারের কাছে তাকে এই জন্য একটি বিনীত আবেদনও করতে দেখা যায়।

১ লক্ষ শ্রীলঙ্কান শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদানের আর্জি ধর্মগুরু রবিশঙ্করের


৩৫ বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুতে ওই সমস্ত শ্রীলঙ্কান শরণার্থীরা বসবাস করছেন বলেও জানান তিনি। এদিন এই প্রসঙ্গে একটি টুইট বার্তায় তিনি লেখেন, “আমি ভারত সরকারকে অনুরোধ করছি গত ৩৫ বছর ধরে এই দেশে বসবাসরত ১ লক্ষেরও বেশি তামিল শ্রীলঙ্কানকে নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বিবেচনা করার জন্য।”

এদিকে গতকালই ৩১১-৮০ ভোটে লোকসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধন বিল। ৩১ ডিসেম্বর, ২০১৪ এর আগে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে মুসলিম ছাড়া অন্যান্য ধর্মের যে সমস্ত মানুষেরা ভারতে এসেছিলেন তাদের নাগরিকত্ব প্রদানের উদ্দেশ্যেই মূলত এই বিলটি পাস করানো হয়। চূড়ান্ত অনুমোদনের জন্য বিলটিকে বর্তমানে রাজ্যসভায় পাঠানো হতে চলেছে বলে জানা যাচ্ছে।

হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান এবং পার্সী শরণার্থী,যারা পাকিস্তান, বাংলাদেশ বা আফগানিস্তানে ধর্মের ভিত্তিতে বৈষম্যের শিকার তাদের ভারতীয় নাগরিকত্ব প্রদানের সুবিধার্থে এই বিলের পাস করার প্রয়োজনীয়তা ছিল বলে মনে করছে বর্তমান বিজেপি শাসিত কেন্দ্র সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+