ফের কেমব্রিজ অ্যানালিটিকা নিয়ে তোপ! মোদীর রাজ্যে ভোট প্রচারে রাহুলকে সাহায্য, দাবি বিজেপির

ফেসবুকের তথ্য চুরি কাণ্ডে ফের কংগ্রেসকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। ফের কংগ্রেসের সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকার যোগ নিয়ে অভিযোগ তুললেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কাগজ তুলে ধরে কংগ্রেসের সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকার যোগসাজসের অভিযোগ করেছেন।

ফের কেমব্রিজ অ্যানালিটিকা নিয়ে তোপ! মোদীর রাজ্যে ভোট প্রচারে রাহুলকে সাহায্য, দাবি বিজেপির

৯ অক্টোবর ২০১৭ থেকে শুরু করে পাঁচ মাস কংগ্রেসের সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকার যোগ ছিল। কংগ্রেস সেকথা অস্বীকার করছে না। কিন্তু যখন বিজেপি কিংবা বিদেশে এই অভিযোগ উঠছে তখন সেই অভিযোগ অস্বীকার করছে কংগ্রেস। কেন এই দ্বিচারিতা। প্রশ্ন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।

রবিশঙ্কর প্রসাদ যোগসাজসের কথা বলতে গিয়ে জানান, ৯ অক্টোবর ২০১৭-র পরেই গুজরাতের নির্বাচন হয়েছে। এবং গুজরাতের নির্বাচনে কেমব্রিজ অ্যানালিটিকার পুরো সুযোগ নিয়েছে কংগ্রেস। বৃহস্পতিবার এই দাবিই করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

এপ্রসঙ্গে ৯ অক্টোবর, ১০ অক্টোবর এবং ১১ নভেম্বর ২০১৭-র তিনটি সংবাদ সংস্থার খবর তুলে ধরেন। একইসঙ্গে রাহুল গান্ধীর প্রচারে কেমব্রিজ অ্যানালিটিকার যোগ রয়েছে বলেও ফের দাবি করেছেন তিনি। তিনি বলেন, অভিযোগ থেকে সরে যেতে পারবে না কংগ্রেস। পাঁচ মাস চুপ থাকার পর যখন অভিযোগ উঠল, তখন অভিযোগ অস্বীকার করা নিয়েও প্রশ্ন তুলেছেন রবিশঙ্কর প্রসাদ। এপ্রসঙ্গে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ করেছেন তিনি।

বুধবার রবিশঙ্কর প্রসাদের অভিযোগ করেছিলেন, কংগ্রেসের সঙ্গে এই কেমব্রিজ অ্যানালিটিকার যোগ রয়েছে।

বুধবার কংগ্রেসকে কটাক্ষ করে রবিশঙ্কর প্রসাদ বলেছিলেন, নির্বাচনে জিততে, চুরি করা তথ্য এবং তথ্য বিকৃতির ওপর নির্ভর করতে হচ্ছে। রাহুল গান্ধীর সোশ্যাল মিডিয়া প্রোফাইলে কেম্ব্রিজ অ্যানালিটিকার ভূমিকা কী, সেই প্রশ্ন তুলেছিলেন রবিশঙ্কর প্রসাদ। তাঁর আরও অভিযোগ ছিল, ২০১৯-এর নির্বাচনে লড়াই করতে কংগ্রেস কেম্ব্রিজ অ্যানালিটিকার সঙ্গে যুক্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+