রবি কিষাণের হাত ধরে গোরক্ষপুর ফিরল বিজেপিতে
ভোজপুরী অভিনেতা টার্নড পলিটিশিয়ান রবি কিষাণ উত্তরপ্রদেশের এই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে বিজেপিকে জেতালেনই শুধু নয়, শুকিয়ে যাওয়া ভোট ব্যাঙ্কেও প্রাণ সঞ্চার করলেন।
আরো একবার গোরক্ষপুর ফিরল বিজেপিতে।
ভোজপুরী অভিনেতা টার্নড পলিটিশিয়ান রবি কিষাণ উত্তরপ্রদেশের এই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে বিজেপিকে জেতালেনই শুধু নয়, শুকিয়ে যাওয়া ভোট ব্যাঙ্কেও প্রাণ সঞ্চার করলেন। ৬০.৫ শতাংশ ভোট পেয়ে প্রমাণ করলেন, গোরক্ষপুরের মাটির রঙ সত্যিই গেরুয়া। নমো হওয়া নাকি রবি কিষাণের স্টারডম, এই আসন জয়ের প্রকৃত কারণ নিয়ে দ্বিধাবিভক্ত দেশের রাজনৈতিক মহল। এক নজরে গোরক্ষপুরেরই কিছু তথ্য।

গোরক্ষপুরে বিজেপি
বিজেপির বরাবরের পয়া গড় হিসেবে পরিচিত উত্তরপ্রদেশের গোরক্ষপুর লোকসভা কেন্দ্র। এখান থেকেই পাঁচ বার ভোটে জিতে সংসদে যান উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১৯৯৮ সালে মাত্র ২৫ বছর বয়সে সর্বকনিষ্ঠ হিসেবে সাংসন হন যোগী। এরপর ১৯৯৯, ২০০৪, ২০০৯ এবং ২০১৪ সালেও গোরক্ষপুর থেকে লোকসভা ভোট জেতেন আদিত্যনাথ। ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হলে তাঁকে সাংসদ পদ ছাড়তে হয়।

যোগীরও আগে
যোগী আদিত্যনাথেরও আগে থেকে গোরক্ষপুরে একাধিপত্য় ছিল বিজেপির। ১৯৮৯ সালে প্রথম এই কেন্দ্র গেরুয়া শিবিরকে উপহার দেন যোগীরই গুরু মাহান্ত আদিত্যনাথ। ১৯৯১ ও ১৯৯৬ সালেও এই কেন্দ্রে অব্যাহত থাকে মাহান্ত ক্যারিশমা। এরপরেই গুরুর ব্যাটন হাতে তুলে নেন যোগী।

বিজেপির ধাক্কা
২০১৭ সালে যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী করা হলে, গোরক্ষপুর লোকসভা আসনটি খালি হয়। ওই বছরই ওই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হলে সপা প্রার্থী প্রবীণ কুমার নিশাদের কাছে মাত্র ২১৮৮১ ভোটে হেরে যান বিজেপির উপেন্দ্র দত্ত শুক্লা। বড় ধাক্কা খায় গেরুয়া শিবির।

ফিরে আসা
গোরক্ষপুর ফিরে পেতে মরিয়া বিজেপি, অভিনেতা টার্নড পলিটিশিয়ান রবি কিষাণকে দাঁড় করিয়ে খানিকটা জুয়াই খেলে। সেই সিদ্ধান্তই লক্ষ্যভেদ করে। প্রত্যাশার থেকেও ভালো ফল করেন রবি।












Click it and Unblock the Notifications