বিহারের সর্বনাশা বন্যার মূলে ইঁদুরের উপদ্রব, কীভাবে জেনে নিন
বিহারের ভয়াবহ বন্যার মূলে প্রকৃতি নয়, রয়েছে ইঁদুর। মূলত ইঁদুরের উপদ্রবেই গোটা বিহার এবছর বন্যায় প্লাবিত হয়েছে বলে দাবি করেছেন সেরাজ্যের মন্ত্রী।
বিহারের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত পাঁচশোর বেশি মানুষ মারা গিয়েছেন। মোট ১৯টি জেলা প্লাবিত। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক কোটি মানুষ। আর এই ভয়াবহ বন্যার মূলে প্রকৃতি নয়, রয়েছে ইঁদুর। মূলত ইঁদুরের উপদ্রবেই গোটা বিহার এবছর বন্যায় প্লাবিত হয়েছে বলে দাবি করেছেন সেরাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী লালন সিং ও বিপর্যয় মোকবিলা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী দীনেশ চন্দ্র।

এই দুই মন্ত্রীর দাবি, নদীর পারের প্রাকৃতিক বাঁধ নষ্ট করে দিয়েছে ইঁদুর। যার ফলে নদীর জল ঢুকে সারা রাজ্য ভাসিয়ে এত মানুষকে বিপদে ফেলেছে।
ইঁদুরকে বিহারের বন্যার জন্য দায়ী করে দুই মন্ত্রী বলেছেন, নদী বাঁধ চুঁইয়ে জল আসার জন্য ইঁদুররাই দায়ী। গ্রামবাসীরা পারে শস্য জমা রাখেন। যা খেতে আসে ইঁদুররা। তারপরে নদীর পারে গর্ত করে নদীর স্বাভাবিক বাঁধকে নড়বড়ে করে দেয়। এভাবেই চলতে চলতে বিহারের উপর দিয়ে বয়ে চলা নদীগুলির পার দুর্বল হয়ে গিয়েছে। যার ফলে নদীর জল বাড়লেই দুকুল ছাপিয়ে বন্য পরিস্থিতি তৈরি হচ্ছে বলে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, কয়েকমাস আগে বিহার পুলিশও ইঁদুরের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছিল। তাদের দাবি ছিল, মদ নিষিদ্ধ হওয়ার পরে তা বাজেয়াপ্ত করে এক জায়গায় রাখা হয়েছিল। সেখান থেকে সব মদ চেটে সাফ করে দিয়েছে ইঁদুরের দল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications