কৃষকের চিকিৎসার জন্য জমানো ২ লক্ষ টাকা চিবিয়ে খেল ইঁদুর, সাহায্যের আশ্বাস মন্ত্রীর
কৃষকের চিকিৎসার জন্য জমানো ২ লক্ষ টাকা চিবিয়ে খেল ইঁদুর, সাহায্যের আশ্বাস মন্ত্রীর
এক সবজি চাষীর কষ্ট করে উপার্জন করা অর্থ নষ্ট করল ইঁদুর। ঘটনাটি করেছে তেলাঙ্গানার মেহবুবনগর জেলায়। এখানকার এক সবজি বিক্রেতার পরিশ্রমের উপার্জন এভাবে ইঁদুরে নষ্ট করে দেওয়া দেখে রীতিমতো হতবাক তিনি। আসলে রেডয়া নায়েক তাঁর পেটের অস্ত্রোপচারের জন্য ২ লক্ষ টাকা জমিয়ে ছিলেন কিন্তু আলমারিতে সযত্নে রাখা সেই অর্থ চিবিয়ে খেয়েছে ইঁদুরে। জানা গিয়েছে যে ওই কৃষক সবজি বিক্রি করে ও অন্যদের থেকে টাকা নিয়ে প্রায় ২ লক্ষ টাকা জোগাড় করে তা ব্যাগে ভরে বাড়িতেই রেখেছিলেন।

ইঁদুরে খেল টাকা
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইঁদুর গর্ত দিয়ে আলমারির ভেতরে থাকা তাকে ওঠে এবং অধিকাংশ টাকাই চিবিয়ে খায়, যা তিনি ৫০০ টাকার নোটের সংখ্যায় সংরক্ষিত রেখেছিলেন। নায়েক বলেছেন, 'সবজি বিক্রি করার পর এই টাকা আমি জমাতে পেরেছি। আমি সব টাকা সুতির ব্যাগে ভরে রেখেছিলাম। আমি যখন ব্যাগ খুলি, আমি হতবাক হয়ে যাই এটা দেখে যে সব পাঁচশো টাকার নোট নষ্ট করে দিয়েছে ইঁদুরে।'

কৃষককে ফিরিয়ে দেয় ব্যাঙ্ক
এই আকস্মিকতা ও শোক কাটিয়ে ওঠার পর ওই কৃষক তড়িঘড়ি স্থানীয় ব্যাঙ্কে যান ওই নোটগুলি বদল করতে, যেগুলি দাঁত দিয়ে কাটার পর টুকরো টুকরো হয়ে গিয়েছে। কিন্তু ব্যাঙ্কের কর্মীরা কৃষকের অনুরোধ ফিরিয়ে দেন। ব্যাঙ্কের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই অর্থ আর বৈধ নেই এবং তাঁকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। কৃষক বলেন, 'শুধু একটা ব্যাঙ্ক নয়, আমি মেহবুবাবাদের একাধিক ব্যাঙ্কে ঘুরেছি কিন্তু সব ব্যাঙ্কের কর্মীরাই জানিয়েছেন যে তাঁরা নষ্ট হওয়া নোটের বদলে নতুন নোট দিতে পারবেন না।'

সাহায্যের জন্য এগিয়ে এলেন রাজ্যের মন্ত্রী
সবজি বিক্রেতার এই দুঃখের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তেলাঙ্গানার উপজাতি, মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী সত্যবতী রাঠোর ওই কৃষককে সাহায্য করার জন্য পদক্ষেপ করেছেন। তিনি নায়েককে আশ্বস্ত করেছেন যে তিনি তাঁর পছন্দ অনুযায়ী হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করে দেবেন এবং তাঁকে আর্থিকভাবে সহায়তাও করবেন। মন্ত্রীর এই সাহায্য পেয়ে তাঁকে ধন্যবাদ দিয়েছেন ওই কৃষক।

ইঁদুরের অন্যান্য কীর্তি
প্রসঙ্গত, কিছুদিন আগেই মদের দোকানে ঢুকে মদ খেয়ে নেয় ইঁদুর। যা দেখে অবাক হয়ে যান মদের দোকানের মালিক। লখনউয়ের এক মদের দোকানে এই কাণ্ড ঘটে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications