রেশন দোকানেই হবে এবার ব্যাঙ্কের যাবতীয় কাজ! বড়সড় উদ্যোগ মোদী সরকারের
বর্তমানে প্রায় প্রত্যেকেরই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। তবে সবার পক্ষে সবসময় ব্যাঙ্কে গিয়ে লেনদেন কার সম্ভব হয়। বিশেষত প্রত্যন্ত অঞ্চলে এই পরিষেবা থেকে বঞ্চিত হন অনেকেই। আর সেই সব মানুষের কথা মাথায় রেখে, তাঁদের সুবিধার্থেই
বর্তমানে প্রায় প্রত্যেকেরই ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। তবে সবার পক্ষে সবসময় ব্যাঙ্কে গিয়ে লেনদেন কার সম্ভব হয়। বিশেষত প্রত্যন্ত অঞ্চলে এই পরিষেবা থেকে বঞ্চিত হন অনেকেই। আর সেই সব মানুষের কথা মাথায় রেখে, তাঁদের সুবিধার্থেই এবার নয়া উদ্যোগ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার।

রেশন দোকানগুলিকে কাজে লাগিয়ে ব্যাঙ্কের লেনদেনের কাজ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই রেশন দোকানগুলিকে কমন সার্ভিস সেন্টার বলে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি, রেশন দোকানে যে সব কর্মীকে কাজ দেওয়া হচ্ছে, তাঁদের ব্যাঙ্কের সহকারী হিসেবে চিহ্নিত করার ক্ষেত্রেও অনুমোদন দিয়েছে কেন্দ্র।
অর্থাৎ পুরো প্রক্রিয়া সঠিক পথে এগোলে রেশন দোকান থেকে খাদ্যদ্রব্য ছাড়াও লেনদেনের কাজে লাগানো হবে। সেই প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই সংক্রান্ত একটি চিঠি রাজ্যগুলিকে পাঠিয়েছে কেন্দ্রের খাদ্য সরবরাহ মন্ত্রক। রেশন দোকানের সংগঠনগুলির কর্তাদের দিল্লিতে ডাকা হয়েছে, এ বিষয়ে আলোচনার জন্য।
কী ভাবে রেশন দোকানগুলিকে সাহায্য করবে ব্যাঙ্কগুলিকে, সে ব্যাপারে আলোচনা করা হবে। তাতে কী লাভ হবে রেশন দোকানগুলি, সে বিষয়েও জানানো হবে সংগঠনের কর্তাদের। ইতিমধ্যেই তাঁদের সঙ্গে এক দফা বৈঠক হয়েছে কেন্দ্রীয় খাদ্য সচিব শুধাংশু পাণ্ডে ও পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কর্ণধার কানোয়ালজিৎ শোরের।
আগামী কয়েকদিনের মধ্যেই অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সঙ্গেও বৈঠক হবে তাঁদের। রাজ্যগুলির সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়ে গেলে, ওই কাজ সম্পূর্ণ হতে বেশি সময় লাগবে না বলেই জানা গিয়েছে। রেশন দোকানে রান্নার গ্যাস বিক্রি হওয়ার কথাও বলা হয়েছিল। পাঁচ কিলোগ্রাম ওজনের এলপিজি সিলিন্ডার বিতরণ করা হবে, এমনটাই জানানো হয়েছিল কেন্দ্রে তরফে।
তবে এখনও পর্যন্ত সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। মার্চ মাস থেকেই ভর্তুকি মূল্যে রেশন দোকানে রান্নার গ্যাস পাওয়া যাবে বলে জানানো হয়েছিল। রেশন দোকানে গ্যাস বিক্রি হলে স্বাভাবিকভাবেই গ্রাহকরা উপকৃত হবেন পাশাপাশি আর্থিক ভাবে উপকৃত হবেন রেশন ডিলাররাও।
কেন্দ্রীয় সরকারের তরফে রেশন ডিলারদের কমিশন বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে আগেই। আর এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টের কাজ করা গেলে আরও বেশি করে উপকৃত হবেন রেশন ডিলাররা।
জানা যায়, কেন্দ্রীয় সরকার রেশন ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়। ইতিমধ্যে এক দেশ এক কার্ড নিয়ে এসেছে। যার ফলে দেশের যে কোনও জায়গা থেকে খুব সহজেই রেশন তোলা যাবে। এবার আরও এক ধাপ এগিয়ে যেতে চলেছে মোদী সরকার। এই সিদ্ধান্ত কার্যকর হলে সাধারণ মানুষ উপকৃত হবে বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications