রেটিং ৭৬%, অনেক পিছনে বাইডেন-সুনাক! বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
ফের একবার বিশ্বের জনপ্রিয় নেতার স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এব্যাপারে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে পিছনে ফেলেছেন। বিশ্বের নেতাদের সম্পর্কে খবর করা গ্লোবাল ডিসিশন ইন্টেলিজেন্স ফার্ম মর্নিং কনসাল্ট বিশ্ব নেতাদের র্যাঙ্কিং প্রকাশ করেছে।
|
তালিকার শুরুতে কারা
মর্নিং কনসাল্টের দেওয়া তথ্য অনুসারে, এক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রেটচিং ৭৬ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। ৪১ শতাংশ রেটিং-এ ষষ্ঠ স্থানে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

একেবারে শেষে রয়েছেন কারা
২২ জন নেতার তালিকায় সর্বশেষে রয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। তাঁর রেটিং ১৯ শতাংশ। শেষ তিনটি স্থানের মধ্যে রয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

কীভাবে সমীক্ষা
এই সমীক্ষা অর্থাৎ রেটিং চালানো হয়েছে প্রতিটি দেশের প্রাপ্ত বয়স্ক বাসিন্দাদের সাতদিনের গড়ের ওপরে ভিত্তি করে। এছাড়াও এই সমীক্ষা বয়স, লিঙ্গ, অঞ্চল, শিক্ষা-সহ বিভিন্ন তথ্যের ওপরে নির্ভর করে। উত্তরদাতারা নিজের দেশের নিজের ভাষায় সমীক্ষায় অংশ নেন। মর্নিং কনসাল্ট জানিয়েছে, পুরো বিষয়টিই করা হয়েছে অনলাইনে।
|
সব থেকে প্রিয় ও প্রশংসিত নেতা
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল টুইটারে খবরটি শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী সব থেকে প্রিয় এবং প্রশংসিত নেতা। সেখানে তিনি সমীক্ষার বিষয়টিও উল্লেখ করেছে। সমীক্ষাকারী সংস্থা মর্নিং কনসাল্টের তরফে বলা হয়েছে, এই সমীক্ষা চালানো হয়েছে ২২-২৮ মার্চের মধ্যে। সেই সময় সংগৃহীত তথ্যের ভিত্তিতেই তালিকা তৈরি করা হয়েছে।












Click it and Unblock the Notifications