Rath Yatra 2023: পুরীর রথযাত্রা সঙ্গে জড়িয়ে রয়েছে একাধিক রীতিনীতি, জানুন উৎসবের খুটিনাঁটি
হিন্দুদের চার ধামের অন্যতম পুরী। জগন্নাথ দেবের অধিষ্ঠান সমুদ্রতীরের এই শহরে। বাংলা তথা পূর্ব ভারতের অন্যতম একটি পাবর্ণের মধ্যে অন্যতম রথযাত্রা। বছরের পবিত্র এই দিনেই মন্দিরের বাইরে ভক্তদের দর্শন দেন জগন্নাথ দেব। বলভদ্র ও সুভদ্রাকে সঙ্গে নিয়ে মাসির বাড়ি যান প্রভু জগন্নাথ।
তবে সারা বছর উৎসব মুখরই হয়ে থাকে পুরীর জগন্নাথ দেবের মন্দির। মোট ১৪৮টি উৎসব উদযাপন করা হয় পবিত্র এই মন্দিরে। এরমধ্যে রয়েছে ১২টি যাত্রা, ২৮টি উপযাত্রা, ১০৮টি পার্বণ। তারমধ্যে প্রধান উৎসব রথযাত্রা। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয় দিনে রথযাত্রা পালিত হয়। সারা বছর এই দিনটার অপেক্ষায় থাকেন ভক্তরা। প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য।

বলা হয় স্নানযাত্রার পর জগন্নাথ দেবের জ্বর হয়। তাই তিনি বিশ্রামে থাকেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাদেবীকে রতন বেদী নামে এক বিশেষ বেদীতে রাখা হয়।তাই স্নানযাত্রার পর থেকে ১৫ দিন পুরীর মন্দিরের দরজা সাধারণের জন্য বন্ধ থাকে।১৪ দিনের নিভৃতবাস পর্ব শেষে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রা নবযৌবন বেশে প্রকাশ্যে আসবেন। রথযাত্রার একদিন আগেই ভক্তদের জন্য বিশেষ দর্শনের সুযোগ। জগন্নাথধামে প্রবেশের অনুমতি পাবেন পুণ্যার্থীরা। তিন ঘণ্টা ধরে চলে 'নবযৌবন দর্শন'।
নবযৌবনের পরের দিনই পবিত্র রথযাত্রা। ভোর থেকেই শুরু হয়ে যায় এই উৎসব। মঙ্গল আরতি, হোমের পাশাপাশি এই দিনে বিশেষ পূজার্চনাও হয়।মন্দিরের উপাচার পর্ব শেষ হওয়ার পর জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে পুরোহিত ও সেবায়েতরা রথের মধ্যে প্রবেশ করান।সমস্ত রীতি নীতি শেষ হওয়ার পর রথের রশিতে টান দেন ভক্তরা।তিন কিলোমিটার দূরে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন জগন্নাথ দেব।

মাসির বাড়ি থেকে ফেরার পথে তিনটি জায়গায় থামে জগন্নাথ, বলভদ্র,সুভদ্রার রথ। এরমধ্যে রয়েছে মাউসি মা মন্দির। যেখানে ভগবানকে বিশেষ ভোগ নিবেদন করা হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications