Rath Yatra 2023: সম্প্রতির ছবি আহমেদাবাদে, রথযাত্রার উৎসবে সামিল মুসলিম সম্প্রদায়ের মানুষও, দেখুন ভিডিও
ভারতীয় সংস্কৃতির মূল ভিত্তি বৈচিত্রের মধ্যে ঐক্যই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখ মিলন মহান। মঙ্গলবার সারা দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা। পূর্ব থেকে পশ্চিম ভারত সর্বত্রই মহা সমারহে পালিত হচ্ছে রথযাত্রা। গুজরাতের আহমেদাবাদে একটি বিরল ছবি উঠে এল, যা উৎসবের এই পবিত্র দিনে মনকে আরও ভালো করে দেয়।
গুজরাটের আহমেদাবাদের রথযাত্রা বিখ্যাত। আহমেদাবাদের জামালপুর এলাকায় প্রসিদ্ধ জগন্নাথ মন্দির থেকে প্রতি বছরই তিনটি রথ বেরোয়। প্রথম রথে জগন্নাথদেব, দ্বিতীয় রথে বলভদ্র ও তৃতীয় রথে দেবী সুভদ্রার বিগ্রহ থাকে। মঙ্গলবার সকালে গুজরাতের রাজধানী শহরে আহমেদাবাদে পালিত হল রথযাত্রা উৎসব। ১৪৬ বছরে পর্দাপণ করল এই রথ।

#WATCH | Gujarat: Members of the Muslim community welcome #JagannathRathYatra in Ahmedabad pic.twitter.com/NSDdtCePNc
— ANI (@ANI) June 20, 2023
মোট ১৮ কিলোমিটার যাত্রাপথের দুই পাশে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষরাই নয়, একইসঙ্গে জগন্নাথ দেবের রথকে স্বাগত জানালেন মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। হিন্দু মুসলিম সম্প্রতির এক উজ্জ্বল ছবি উঠে এল আহমেদাবাদে। জাত-পাত ধর্মের অনেক উপরে উৎসব।

#WATCH | Gujarat | A large number of devotees gather in Ahmedabad for the Jagannath Rath Yatra 2023. CM Bhupendra Patel performed Pahind Vidhi on the occasion. pic.twitter.com/zqGc9EZyYD
— ANI (@ANI) June 20, 2023
যে গুজরাত বলতেই অনেকের মনে ভেসে উঠে হিংসার ছবি, সেখানেই রথের দিন সাম্প্রদায়িক সম্প্রতির ছবি ধরা পড়ল। ধর্ম যার যার উৎসব সবার।

#WATCH | Ahmedabad, Gujarat: Union Home Minister Amit Shah participates in Mangla Aarti at Jagannath Temple, before the Jagannath Rath Yatra 2023. pic.twitter.com/JgiQV0J2np
— ANI (@ANI) June 19, 2023
রথযাত্রা উপলক্ষ্যে এই প্রথমবার থ্রি ডি ম্যাপিংয়ের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করা হয় গোটা এলাকায়।১৮ কিমি যাত্রা পথে ২৬ হাজার পুলিশ মোতায়েন করা হয়। রথযাত্রা উপলক্ষ্যে দেশের মধ্যে সবথেকে বেশি ভক্ত সমাগম হয় পুরীতে। অনেকের মতে, এর পরই আসে আহেমদাবাদের রথ-উৎসব।












Click it and Unblock the Notifications