Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rath Yatra 2023: রথের আগের দিন পুরীতে কী হয় জানেন? জেনে নিন আজ কী ঘটছে সেখানে

রথের রশিতে টান পড়েনি এখনও কিন্তু পুরীতে আজ থেকেই শুরু হয়ে গিয়েছে উৎসব। জানেন রথের আগেরদিন পুরীতে কি হয়। অনেকেই জানেন না সেকথা। পুরীতে আগেরদিন নবযৌবন দর্শনের অনুষ্ঠান হয়। প্রচলিত রীতি অনুযায়ী েসদিন নবকলেবরে জগন্নাথ দেব তাঁর দাদা এবং বোনকে নিয়ে দর্শন দেন ভক্তদের।

সকাল ৮টা থেকেই শুরু হয়ে গিয়েছে এই রীতি। পরিমানিক টিকিট দর্শন চলছে। এই টিকিট যাঁদের কাছে রয়েছে তাঁরা মন্দিরের দক্ষিণ গেট দিয়ে প্রবেশ করেন। তারপরে সকাল ৯টা থেকে শুরু হয়েছে সহনামেলা দর্শন। মন্দিরের উত্তর গেট এবং সিংহ দারজা দিয়ে এর জন্য ভক্তরা প্রবেশ করেন। ১১টার পরে আর দর্শন দেন না তিনি। তখন মন্দিরের অন্যদেবতাদের দর্শন করতে পারেন পূন্যার্থীরা।

Rath Yatra 2023

আগামীকাল রথযাত্রা। তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। রথযাত্রার প্রস্তুতি যখন তুঙ্গে তখন তার আগের দিন জগন্নাথদেবের নবযৌবন দর্শন শুরু হয়। নতুন রঙের প্রলেপ জগন্নাথ দেবের বিগ্রহে দেওয়ার পর যে রূপ তৈরি হয় তাকেই বলা হয় নবযৌবন দর্শন। জগন্নাথ দেবেকে সাজিয়ে তুলতে বিভিন্ন প্রাকৃতিক রং ব্যবহার করা হয়।

Rath Yatra 2023

দৈতপতি এবং দত্ত মহাপাত্ররা এই অঙ্গরাগের কাজ করেন। তাঁরা বিভিন্ন ভেষজ রং ব্যবহার করেন জগন্নাথ দেবের কলেবর সাজিয়ে তুলতে। চোখ, ভ্রু, মুখ, নাক সবটাই নতুন করে সাজিয়ে তোলা হয়। নবযৌবন প্রাপ্তির পর ভক্তদের দর্শন দেন জগন্নাথদেব। অসংখ্য ভক্ত এই সময় রথের কাছে হাজির হন তাঁরা জগন্নাথ দেবের নবযৌবন দর্শন করতে আসেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+