Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jimmy Naval Tata: ব্যবহার করেন না ফোন, থাকেন সাধারণ ফ্ল্যাটেই! রতন টাটার এই ভাইকে চেনেন

Jimmy Naval Tata: সবার নজরের আড়ালেই থাকতে ভালোবাসেন বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা ( Ratan TATA)। ছবি কিংবা সংবাদমাধ্যম থেকে দুরেই থাকেন ( Who is Jimmy Naval Tata) তিনি।

তবে শুধু রতন টাটাই নয়, তাঁর ছোট ভাই অর্থাৎ টাটা সন্সের প্রাক্তন চেয়ারম্যান নবল টাটার ( Naval Tata) ছেলে জিমি নবল টাটা (Jimmy Naval Tata)-ও একেবারে নজরের আড়ালে থাকতেই বেশি ভালোবাসেন। মিডিয়া এবং লাইমলাইটের বাইরে থেকে একেবারে সাধারণ জীবন-যাপন করে থাকেন সেই ব্যক্তি!

রতন টাটার এই ভাইকে চেনেন

এমনকি অনেকেই Jimmy Naval Tata এর ব্যাপারে জানেনই না। সম্প্রতি রতন টাটা জিমির জন্মদিনে একটি ছবি শেয়ার করে। ছোটবেলার একটি ছবি সামনে আনেন। ছবিটি সম্পর্ক সাদা-কালো। যেখানে রতন টাটা এবং Jimmy Naval Tata-কে দেখা যাচ্ছে।

আর সেই ছবি শেয়ার করে রতন টাটা লিখছেন, আমার এবং আবার ভাইয়ের প্রতি ভালোবাসা রয়েছে! এমনকি অতীতের দিনগুলি যে ভালো ছিল সেই কথাও ধরা পড়ে বর্ষীয়ান শিল্পপতির পোস্টে। রতন টাটার ইনস্টাগ্রামে ৭ মিলিয়নেরও বেশি ফলোয়ার্স রয়েছে।

সম্প্রতি, তিনি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে বলছেন, এই ছবি ১৯৪৫ সালে তোলা! যেখানে রতন টাটা নিজে এবং তার ভাই জিমিকে দেখা যাচ্ছে। এবং ছবিতে দুই ভাইয়ের প্রিয় সারমেয়টির ছবিও ধরা পড়েছে। কুকুর। ছোটবেলার জীবন যে কতটা খুশিতে ভরা ছিল সেই পোস্টও উল্লেখ করেছেন রতন টাটার পোস্টে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল।

তবে Jimmy Naval Tata-এর ছবি দেখে অনেকের মধ্যেই কৌতূহল তৈরি হয়েছে! প্রকাশিত প্রতিবেদন বলছে, জিমি নেভাল টাটা (Jimmy Naval Tata) বর্তমানে মুম্বইয়ের জনপ্রিয় কোলাবা এলাকার একটি ফ্ল্যাটে থাকেন। সেটিও খুবই ছোট! মাত্র দুটি বেডরুমের অ্যাপার্টমেন্টেই নাকি জিমির সময় কাটে। একেবারেই বিলাসিতা নেই সেখানে। এত বড় ব্যবসায়ীক পরিবারের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও নেই কোনও বিলাসবহুল গাড়ি। এমনকি নেই বিলাসবহুল বাংলো।

টাটা পরিবারের ব্যবসাতে রীতিমত সফল Jimmy Naval Tata! আর তাতে বিলাসবহুল নয়, একেবারেই স্বাচ্ছন্দ্য এবং সরল জীবনযাপনই তিনি বেছে নিয়েছেন। বিপুল সম্পত্তির অধিকারী হয়েও দুই রুমের ফ্ল্যাটেই বেশি থাকতে ভালোবাসেন জিমি। সবথেকে বড় ব্যাপার তাঁর কাছে কোনও ফোনও নাকি নেই। দীর্ঘ অবসর সময় বই এবং খবরের কাগজ পড়েই কাটাতে ভালোবাসেন জিমি। রতন টাটার কাছে সংস্থার একাধিক শেয়ার রয়েছে।

একই ভাবে জিমি'র কাছেও টাটা মোর্টরস, টাটা স্টিল, টাটা সন্স, টিসিএস, টাটা পাওয়ার, ইন্ডিয়ান হোটেল এবং টাটা ক্যামিকালের মতো একাধিক সংস্থার শেয়ার রয়েছে। পারিবারিক ব্যবস্থাতে যথেষ্ট সক্রিয় জিমি। বলে রাখা প্রয়োজন, গত বছর বিখ্যাত শিল্পপতি হর্ষ গোয়েংকা সোশ্যাল মিডিয়াতে জিমি'র লাইফস্টাইলের বিষয়ে বেশ কিছু তথ্য শেয়ার করেন। শুধু ব্যবসাতেই নয়, খেলার মাঠেও নাকি বিশেষ পারদর্শী জিমি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+