'প্রেমে পড়ে বিয়েই করে ফেলছিলাম..' এরপর কী ঘটে ! মুখ খুললেন কোটিপতি রতন টাটা

তামাম ভারত তথা দুনিয়া তাঁকে কুর্ণিশ করে তাঁর সাফল্যের জন্য। বহু মানুষের কাছে তিনি 'সাধারণত্ব'এর অন্যতম নাম।

তামাম ভারত তথা দুনিয়া তাঁকে কুর্ণিশ করে তাঁর সাফল্যের জন্য। বহু মানুষের কাছে তিনি 'সাধারণত্ব'এর অন্যতম নাম। ১০০ কোটি টাকার মালিক রতন টাটার ব্যক্তিত্ব যেন প্রতি মুহূর্তে ছাপিয়ে যায় তাঁর সাফল্যের খতিয়ানকেও। দেশের স্বনামধন্য পরিবারের এমন এক সন্তান একবার প্রেমে পড়েছিলেন। আর সেই ঘটনা নিয়েই ' হিউম্যানস অফ বম্বে' নামের একটি সোশ্যাল মিডিয়া চ্যালেনের সাক্ষাৎকারে জীবনের অজানা কাহিনি তুলে ধরলেন রতন টাটা।

১০ বছর বয়সে বাবা মায়ের ডিভোর্স ও রতন টাটা

১০ বছর বয়সে বাবা মায়ের ডিভোর্স ও রতন টাটা

৮২ বছরের রতন টাটা নিজের জীবনের বহু অজানা মুহূর্তের ছবি তুলে ধরেছেন এই সাম্প্রতিক সাক্ষাৎকারে। তিনি জানান, তাঁর ছোটবেলা খুব সুন্দর কাটলেও , সেই ছোটবেলাতে বারবার প্রভাব ফেলেছে তাঁর মা ও বাবার ডিভোর্সের ঘটনা। রতন টাটার যখন ১০ বছর বয়স, তখন এই ডিভোর্সের ঘটনা ঘটে যায়।

 লস অ্যাঞ্জেলসে থাকবার সময় প্রেমের কাহিনি কোনপথে যায়....

লস অ্যাঞ্জেলসে থাকবার সময় প্রেমের কাহিনি কোনপথে যায়....

রতন টাটা এই সাক্ষাৎকারে মুখ খোলেন নিজের জীবনের প্রেম কাহিনি নিয়েও। প্রসঙ্গ ওটে লস অ্যাঞ্জেলসের। যেখানে থাকার সময় প্রেমে পড়ে যান টাটা। সাক্ষাৎকারে তিনি বলেন, সেই সময় বিয়ে করতেও এগিয়ে যাচ্ছিলেন। তবে বাধ সাথে ঠাকুমার স্বাস্থ্য। আর ঠাকুমার অসুস্থতার কথা শুনে তাঁকে ছুটে আসতে হয় ভারতে।

কিন্তু প্রেম কেন পরিণতি পায়নি?

কিন্তু প্রেম কেন পরিণতি পায়নি?

লস অ্যাঞ্জেলসে কলেজ শেষের পর যখন প্রেমের বিষয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবছিলেন রতন টাটা, তখনই ঠাকুমার অসুস্থতার খবর শুনতে পান তিনি। ভেবেছিলেন যে যাঁকে ভালোবাসতেন, সেই মহিলাও চলে আসবেন দেশে, তাঁর সঙ্গেই। তবে তা হয়নি। আর তার জন্যই পরিণতি পায়নি প্রেম।

 কেন ভারতে আসতে চাননি সেই মহিলা?

কেন ভারতে আসতে চাননি সেই মহিলা?

সাক্ষাৎকারে রতন টাটাকে প্রশ্ন করা হয়, কেন তাঁর সঙ্গে সেই মহিলা ভারতে আসতে চাননি? উত্তরে টাটা পরিবারের সন্তান জানান, সেই সময় ১৯৬২ ইন্দো-চিন যুদ্ধ চলছিল। আর সেই যুদ্ধের আবহে লস অ্যাঞ্জেলসের সেই মহিলা আর ভারতে আসতে চাননি। আর তারজেরেই ছিন্ন হয়ে যায় সম্পর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+