Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ratan Tata: রতন চিনতে ভুল করেছিল ফোর্ড, জ্যাগুয়ার কিনে অপমানের জবাব দিয়েছিল টাটা

Ratan Tata: শিল্পের রতন হারিয়েছে দেশ। ৮৬ বছর বয়সে জীবনাবসান রতন টাটার (Ratan Tata Passes Away)। শিল্পপতির ব্যক্তিগত জীবন থেকে কর্মজীবনের নানা কাহিনী অনুপ্রাণিত করে চলেছে বহু মানুষকে। ফোর্ড (Ford) কোম্পানির আইকনিক জ্যাগুয়ার ল্যান্ড রোভার (Jaguar Land Rover) কিনেছিলেন রতন টাটা। তার নেপথ্যেও রয়েছে অদম্য এক ইচ্ছাশক্তির লড়াইয়ের কাহিনীও।

কাহিনীর শুরুটা ১৯৯৯ সালে। ক্রমশ ধুঁকছিল টাটা মোটরসের (TATA Motors) গাড়ির ব্যবসা। এই পরিস্থিতিতে গাড়ির ব্যবসা ফোর্ড কোম্পানিকে বিক্রি করে দিতে চেয়েছিল টাটা গোষ্ঠী। সেই সালেই মার্কিন যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে গিয়েছিলেন রতন টাটা (Ratan TATA FORD Meeting)। ফোর্ডের সঙ্গে গাড়ি ব্যবসা বিক্রি সংক্রান্ত কথা বলতে গিয়েছিলেন রতন টাটা। কিন্তু বৈঠকে পদে পদে অপমানিত করা হয়েছিল তাঁকে।

ratan tata

শোনা যায়, ফোর্ডের চেয়ারম্যান বিল ফোর্ড পদে পদে অপদস্থ (Ratan Tata Humiliated) করেছিলেন রতন টাটাকে। বলেছিলেন, রতন টাটা নাকি গাড়ি সম্পর্কে কিছুই জানেন না। গাড়ি ব্যবসা শুরু করার সাহস কেন দেখিয়েছিলেন, সেই কটাক্ষ করা হয় রতন টাটাকে। বলা হয়, টাটা মোটরস কিনে টাটা গোষ্ঠীকে কার্যত দয়া করছে ফোর্ড।

সব শুনেও বিনা বাক্য ব্যয়ে ভারতে ফেরত আসেন রতন টাটা। ফিরতি পথেই হয়ত মনে মনে ঠিক করেছিলেন, সাফল্যের মাধ্যমেই তিনি ফোর্ড সংস্থার মুখের উপর সেরা জবাবটা ছুড়ে দেবেন। ফোর্ডের কাছে গাড়ি ব্যবসা বিক্রি করার সিদ্ধান্ত থেকে সরে আসেন রতন টাটা। উল্টে টাটা মোটরসকেই সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

অদম্য লড়াই শেষে সেই স্বপ্ন সত্যি হল। দীর্ঘ ৯ বছর বাদে টাটা গোষ্ঠীর ব্যবসার রমরমা। দেশের নুন থেকে ইস্পাত, তথ্য প্রযুক্তি থেকে মাঠের চাষবাস, সবেতেই টাটার বিচরণ। অন্যদিকে, ভাগ্যের চাকা ইউটার্ন নিয়ে ব্যবসায় ক্ষতির সম্মুখীন ফোর্ড। এবার টাটা মোটরসকে তাদের গাড়ি ব্যবসা কিনে নিতে অনুরোধ করে কার্যত দেউলিয়া হতে বসা ফোর্ড।

সময় বদলে দিল সবকিছু। ২০০৮ সালে ২.৩ বিলিয়ন ডলার দিয়ে ফোর্ডের আইকনিক জ্যাগুয়ার ল্যান্ড রোভার কিনে নিল টাটা গোষ্ঠী (TATA acquired Jaguar Land Rover)। বিপদের দিনে ফোর্ড কোম্পানির কাছে কার্যত ত্রাতা হয়েছিলেন রতন টাটা।

বৈঠকের টেবিলে রতন টাটাকে যে বিল ফোর্ড অপমান করেছিলেন, তিনিই এবারে ধন্যবাদ জানিয়ে রতন টাটাকে বলেন,"জ্য়াগুয়ার ল্যান্ড রোভার কিনে মহৎ দয়ার কাজ করলেন আপনারা।" ফোর্ড ভেবেছিল রতন টাটার হাতেও ব্যর্থ হবে গাড়ি ব্যবসা। কিন্তু সেই কামনায় জল ঢেলে টাটা মোটরসের সবথেকে বিক্রিত গাড়িতে পরিণত হয় জ্য়াগুয়ার।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+