Ratan Tata's Pet Dog Tito: চিরঘুমের দেশে রতন টাটা, সম্পত্তির ভাগ রেখে গিয়েছিলেন পোষ্য টিটোর জন্যেও
Ratan Tata's Pet Dog Tito: চিরঘুমের দেশে যাওয়ার আগে সকলের কথা ভেবেছিলেন রতন টাটা। এমনকী পোষ্য কুকুর টিটোর জন্যে সম্পত্তির একটি অংশও রেখে গিয়েছেন রতন টাটা। শিল্পপতির মৃত্যুর পর প্রকাশ্যে এসেছে তাঁর উইল। পোষ্য জার্মান শেফার্ড কুকুরের লালনপালনে যাতে কোনও খামতি না হয়, তার জন্যে ব্যবস্থা করে গিয়েছেন রতন টাটা।
প্রায় ৫ থেকে ৬ বছর আগে টিটোকে (Tito) দত্তক নিয়েছিলেন রতন টাটা। তার আগে এই একই নামের পোষ্য ছিল রতন টাটার (Ratan Tata)। কিন্তু সে মারা যায়। বর্তমান পোষ্যটির সীমাহীন পরিচর্যার দায়িত্ব দেওয়া হয়েছে বাবুর্চি (Ratan Tata's Cook) রাজন শ-কে। উইলে বাটলার সুব্বিয়ার জন্যও ব্যবস্থা করে গিয়েছেন রতন টাটা।

প্রয়াত শিল্পপতি রতন টাটার ব্যক্তিগত সম্পত্তির (Ratan Tata Assets) পরিমাণ ১০ হাজার কোটি টাকারও বেশি। উইলের একটি অংশ রাখা আছে ভাই জিমি টাটা ও বোন শিরিনের এবং দিয়েনা জেজিভয়ের নামে। এমনকি নিজের হাউস স্টাফসহ অন্যান্য় কর্মীদের জন্যও পুঁজি রেখে গিয়েছেন রতন টাটা।
রতন টাটার সম্পত্তির মধ্যে রয়েছে আলিবাগে তার ২ হাজার স্কোয়ার ফুটের বাংলো। মুম্বইয়ের জুহু তারা রোডের দোতলা বাড়ি। ৩৫০ কোটিরও বেশি ফিক্সড ডিপোজিট। এছাড়াও টাটা গোষ্ঠীর টাটা সনস কোম্পানির ০.৮৩ শতাংশ মালিকানা রয়েছে রতন টাটার। এই মালিকানার গোটাটাই হস্তান্তর করা হবে রতন টাটা এনডউমেন্ট ফাউন্ডেশনকে।
রতন টাটার উইলে (Ratan Tata Will) নাম রয়েছে তাঁর দীর্ঘদিনের সহযোগী শান্তনু নায়ডুও। শান্তনুর স্টার্টআর গুডফেলোস-এ রতন টাটার অংশীদারিত্ব বাতিল করা হয়েছে। স্রেফ তাই নয়, শান্তনু নায়ডুকে বিদেশের পড়াশোনার জন্য দেওয়া ঋণও মকুব কর হয়েছে।
চলতি মাসের ৯ তারিখ প্রয়াত হন শিল্পপতি রতন টাটা (Ratan Tata Death)। ৮৬ বছর বয়সে মৃত্যু হয় তাঁর। তাঁর উত্তরসূরি হিসেবে টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন নোয়েল টাটা (Noel Tata)।












Click it and Unblock the Notifications