Ratan Tata: রাঁধুনিকেও কোটিপতি বানিয়ে গিয়েছেন রতন টাটা, উইল মোতাবেক কে কী পেয়েছেন জানেন?
Ratan Tata: গত বছরের অক্টোবরের ৯ তারিখে ভারতের শিল্প জগতে নক্ষত্রপতন হয়েছিল। ৮৭ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন কিংবদন্তি শিল্পপতি রতন টাটা (Industrialist Ratan Tata)। বেঁচে থাকতে বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। তিনি মুম্বাইয়ের পথে থাকা সারমেয়দের জন্যও ঘর বানিয়েছিলেন। তবে মৃত্যুর পর থেকে আলোচনায় ছিল তার উইল। তাঁর মৃত্যুর পরেও জনহিতকর কাজ যাতে বন্ধ না হয় সেই ব্যবস্থাও করে গিয়েছেন তিনি। মৃত্যুর পর প্রকাশিত উইল থেকে অন্তত এমনটাই জানা যায়।
নিজের ৩৮০০ কোটি টাকার সম্পত্তি একটি বড় অংশ এনডাওমেন্ট ফাউন্ডেশন এবং রতন টাটা এনডাওমেন্ট ট্রাস্টকে (Endowment Foundation and Ratan Tata Endowment Trust) দিয়ে গিয়েছেন। এই দুই সংস্থাই দাতব্য সংস্থা। দানকৃত এই বিপুল অর্থ এবার এই দুই সংস্থা ব্যবহার করবে সমাজসেবামূলক কাজ, শিক্ষা ও স্বাস্থ্য এবং মানবকল্যাণমূলক প্রকল্পগুলিতে।

শুধু তাই নয়, রতন টাটা তাঁর সম্পত্তির একটি বড় অংশ দান করলেও পরিবার-পরিজন, ঘনিষ্ট বন্ধু, কর্মী এবং তাঁর প্রিয় পোষ্যকেও বঞ্চিত করেননি। রতন টাটা তাঁর উইলে তার বাড়ি এবং অফিসের কর্মীদের জন্য ৩ কোটি টাকারও বেশি রেখে গিয়েছেন। জানা গিয়েছে, তিনি তাঁর ভাই জিমি টাটা এবং সৎ বোন শিরিন ও ডিয়ানা জেজিভয়ের জন্যও উইলে সম্পত্তির অংশ রাখা হয়েছে।
দীর্ঘদিনের রাঁধুনি রাজন সাউ এবং তিন দশকের পরিচারক সুব্বিয়ার নামও উইলে উল্লেখ রয়েছে, তাঁদের জন্যও সম্পত্তির অংশ বরাদ্দ করা হয়েছে। বাদ যায়নি তাঁর প্রিয় পোষ্য টিটো, তার আজীবন ভরণপোষণের ব্যবস্থা করেছেন তিনি।
উইল অনুযায়ী, আলিবাগের বাড়ি পাবেন বন্ধু মেহলি মিস্ত্রি। টাটা নিজের তিনটি বন্দুকও তাঁকেই দিয়ে গিয়েছেন। পার্টটাইম হেল্পার এবং গাড়ি পরিষ্কারকদের জন্যে রেখে গিয়েছেন ১ লক্ষ টাকা। রতন টাটা তাঁর দীর্ঘদিনের রাঁধুনিকে ৫১ লাখের ঋণ মওকুফ সহ ১ কোটির কিছু বেশি দান করেছেন।
রতন টাটা নির্দেশ দিয়েছিলেন যে তাঁর পোশাকগুলি এনজিওগুলিকে দান করে দেওয়ার জন্য। তিনি ব্রুকস ব্রাদার শার্ট, হার্মিস টাই, পোলো, ডাকস এবং ব্রিওনি স্যুটের মতো ব্র্যান্ডের পোশাক পরতেন। তাঁর নির্বাহী সহকারী শান্তনু নাইডুর স্টার্টআপ 'গুডফেলোস'-এ তাঁর অংশীদারিত্ব ছেড়ে দিয়েছেন এবং নাইডুর বিদেশে শিক্ষার জন্য নেওয়া ব্যক্তিগত ঋণও মকুব করেছেন।
"আমি আমার নির্বাহীদের নির্দেশ দিচ্ছি যে তারা (শাউ, কোনার এবং রাজু লিওনের কাছ থেকে) ঋণ আদায়ের জন্য কোনও পদক্ষেপ নেবেন না এবং এটি আমার সম্পত্তির পাওনা হিসেবে বিবেচিত হবে না। আমি নির্দেশ দিচ্ছি যে ঋণের পরিমাণ আমার পক্ষ থেকে সংশ্লিষ্ট চাকর বা চালকের কাছে একটি উইল হিসেবে বিবেচিত হবে," টাটা ২৩শে ফেব্রুয়ারী, ২০২২ তারিখের তাঁর উইলে বলেছেন। এছাড়াও উল্লেখ করা হয়েছে, টিটো তাঁর রাঁধুনি, রাজন শাউয়ের তত্ত্বাবধানে থাকবে।












Click it and Unblock the Notifications