দাঁত দিয়ে চিবিয়ে গাঁজা সাবার করল ইঁদুর, আদালতে বকা খেল পুলিশ
দাঁত দিয়ে চিবিয়ে গাঁজা সাবার করল ইঁদুর, আদালতে বকা খেল পুলিশ
গাঁজা খেয়েছে ইদুর। গুদামে বাজেয়াপ্ত ছিল গাঁজা। তাঁরাই খেয়ে নিয়েছে গাঁজা। আদালতে সেই গাঁজা পেশ করার কথা ছিল পুলিশের। সেটাই পেশ করা গেল না। এতেই ক্ষুব্ধ আদালত। আদালত রিতিমত ভর্ৎসনা করল পুলিশকে। হাতি মদ খেয়ে নিয়েছে এমন খবর বহুবার সামনে এসেছে কিন্তু ইদুরে চিবিয়ে গাঁজা খেয়ে নিয়েছে এমন ঘটনা খুব একটা শোনা যায়নি। এমন নজিরবিহীন ঘটনাই ঘটেছে মথুরাতে। এই বিষয় নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে। হাসির খোরাক তৈরি হয়েছে এই ঘটনা।

গাঁজা উদ্ধার কাণ্ড
সব পুলিশের মতো মথুরা পুলিশের একটি বিশেষ দল রয়েছে, যাদের 'নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইক্রোটপিক সাবট্যান্সেস অ্যাক্ট' বিভাগ রয়েছে। এই দল উত্তরপ্রদেশের আনাচে কানাচে ঘুরছিল। ঘুরে তাঁরা উদ্ধার করে ৫৮১ কেজি গাঁজা। জানা গিয়েছে ৬০ লক্ষ টাকা এর বাজার মূল্য। এই বিপুল পরিমান গাঁজা উদ্ধার করে রাখা হয়েছিল শেড়গড় এবং হাইওয়ে থানা এলাকায় থাকা কিছু গুদামে। আর সেখানেই হানা দেয় ইঁদুরের দল।

দাঁত দিয়ে সাবার গাঁজা
ইদুরে কি আর গাঁজা বোঝে? সামনে পেয়েছে দিয়েছে দাঁত দিয়ে সাবাড় করে। আর এতেই মহা মুশকিলে পড়ে যায় পুলিশ। আদালত চেয়েছিল যে উদ্ধার হওয়া গাঁজা আদালতে পেশ করতে। এবার পুলিশ গুদাম থেকে গাঁজা আনতে যায়। আর তাতেই মহা মুশকিলে পড়ে যায় তাঁরা। গাঁজার নাম গন্ধ নেই, যা আছে তা হল চারিদিকে ইঁদুরের গন্ধ। অর্থাৎ স্পষ্ট এ গাঁজা সাবার করে দিয়েছে ইদুরে।

তল্লাশিতে পুলিশ
সেই অনুযায়ী তাঁরা তল্লাশি করতে নামে। পুলিশ এবার চোর ধরতে নামেনি। নেমেছে গাঁজা চোর ধরতে। তাও আবার মানুষ চোর নয় এ যে ইদুর বাবাজি। যা ধারনা তা একদম হারে হারে মিলে যায়। দেখা যায় গুদামের নানাদিকে ইদুর ঘুরে বেড়াচ্ছে। এবার আদালতে যায় পুলিশ। আদালত জিজ্ঞাসা করে যে গাঁজা কোথায়? আদালত কে কী উত্তর দেবে পুলিশ! এদিকে কিছু তো উত্তর দিতেই হবে। বাধ্য হয়ে সত্যি কথা বলতেই হয় পুলিশকে।

ব্যর্থ পুলিশ
প্রমান যে সংরক্ষণ করতে হয় তা করতে ব্যর্থ হয়েছে পুলিশ। সেই জন্য আদালত বকাঝকা করে পুলিশকে । মেনে নিতে হয় বাধ্য হয়ে তিরস্কার। পুলিশ পড়ে বলে যে আমরা ঠিক জায়গাতেই রেখেছিলাম। এমন হবে কে জানত? আর ইঁদুরের পেট থেকে কথা গাঁজা কিছুই উদ্ধার করা যাবে না। তবে ব্যবস্থা আছে তা আইন মেনে আমরা করব। পড়ে শুনানি হবে ২৬ নভেম্বর।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications