নিস্তার নেই কোমায় থাকা রোগীর ! অভিযুক্ত মোদীর দল শাসিত এই রাজ্যের সরকারি হাসপাতাল

মুম্বইয়ের যোগেশ্বরীরে কোমায় চলে যাওয়া এক রোগীর চোখ খুবলে খেয়েছে ইঁদুর। এমনটাই অভিযোগ করেছেন ওই রোগীর বাবা ।

মুম্বইয়ের যোগেশ্বরীরে কোমায় চলে যাওয়া এক রোগীর চোখ খুবলে খেয়েছে ইঁদুর। এমনটাই অভিযোগ করেছেন ওই রোগীর বাবা । বছর ২৭ -এর পারমিন্দর গুপ্তা কোমা অবস্থায় ভর্তি রয়েছেন সরকার পরিচালিত বাল থ্যাকারে ট্রমা কেয়ার হাসপাতালে। সেখানেই তার ডান চোখের পাতা ইঁদুরে খুবলে খেয়ে নিয়েছে বলে অভিযোগ। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার কথা অস্বীকার করেছে।

নিস্তার নেই কোমায় থাকা রোগীর ! অভিযুক্ত মোদীর দল শাসিত এই রাজ্যের সরকারি হাসপাতাল

রোগীর বাবা রাম গুপ্তা জানিয়েছেন, একদিন সকালে তার ছেলের ডান চোখের পাতায় তিনি রক্ত দেখেছিলেন। আর তার আগের রাতে হাসপাতালে ছেলের বিছানার কাছে দুটো ইঁদুরকে ঘোরাফেরা করতে দেখেছিলেন। হাসপাতালের জেনারেল ওয়ার্ডে আগেও তারা ইঁদুর দেখেছিলেন বলে অভিযোগ করেছেন রাম গুপ্তা।

পথ দুর্ঘটনায় মাথায় আঘাত পাওয়ার পর মার্চ মাস থেকে বেসরকারি হাসপাতালের আইসিইউতেই ছিল পারমিন্দর। মাথায় জমাট বাধা রক্ত সরাতে তার অপারেশনও করা হয়। কিন্তু তাঁর জ্ঞান ফিরে আসেনি। এদিকে হাসপাতালের বিল বাড়তে থাকায় তাকে সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। একটি ময়দার কলে কাজ করেন পারমিন্দরের বাবা।

কিন্তু সরকারি হাসপাতালে গিয়েও বিপত্তি। রাম গুপ্তার অভিযোগ, ২১ এপ্রিল তার ছেলেকে হাসপাতালের আইসিইউ থেকে সরিয়ে জেনারেল বেডে দিয়ে দেওয়া হয়।

যদিও হাসপাতালের তরফে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের অভিযোগ, হাসপাতালের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+