' কাশ্মীরে ৩৭০ , ৩৫ এর এ ধারা সন্ত্রাসবাদের রাস্তা খুলে দিয়েছিল', একতা দিবসে দিল্লিতে সরব অমিত

ফের একবার আর্টিক্যাল ৩৭০ ও ৩৫ এ নিয়ে সরব হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৫ অগাস্ট এক ঐতিহাসিক ঘোষণার মধ্য দিয়ে তিনি ভারতের সংসদে প্রস্তাব দেন এই ধারা কাশ্মীর থেকে বিলুপ্তির। এরপর তাতে সায় দেয় ভারতীয় সংসদ। এরপর থেকে কাশ্মীর নিয়ে কৌতূহল শুরু হয় বিশ্বমঞ্চে। ফুঁসে ওঠে পাকিস্তান। আর পাকিস্তানের হাত ধরেই কাশ্মীরে এর পাল্টা হিসাবে জঙ্গি প্রবেশ করানোর ছক কষে যায় ইসলামাবাদ। আজ রাষ্ট্রীয় একতা দিবসে সেই জঙ্গি অনুপ্রবেশ থেকে শুরু করে সন্ত্রাসবাদ নিয়ে একাধিক প্রসঙ্গ তোলেন অমিত শাহ।

৩৭০ ধারা ও অমিত শাহ

৩৭০ ধারা ও অমিত শাহ

দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে এদিন সর্দার বল্লভভাাই প্যাটেলের ১৪৪ তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয় 'রাষ্ট্রীয় একতা দিবস' এর অনুষ্ঠান। সেখানে এদিন হাজির ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর স্বভাসিদ্ধভাবে এদিনও তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে ওঠেন। কাশ্মীরে সন্ত্রাসবাদের জন্য দায়ী করেন ৩৭০ ধারাকে।

কাশ্মীরে ৩৭০ ধারা সন্ত্রাস আমদানি করেছে

কাশ্মীরে ৩৭০ ধারা সন্ত্রাস আমদানি করেছে

অমিত শাহ এদিন বলেন, '৩৭০ ধারা ও ৩৫ এর এ ধারা ভারতে সন্ত্রাসবাদ প্রবেশের দরজা ছিল। তবে মোদী সরকার এসেই সেই দরজা বন্ধ করে দিয়েছে। ' প্রসঙ্গত, এদিন রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে দিল্লিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনে হাজির ছিলেন অমিত শাহ। সেখান থেকেই দেশজুড়ে 'একতা' ধরে রাখার বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সর্দার প্যাটেলের 'স্বপ্ন'

সর্দার প্যাটেলের 'স্বপ্ন'

এদিনের অনুষ্ঠানে অমিত শাহ , সর্দার প্যাটেলের ১৪৪ তম জন্মদিনে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীর 'স্বপ্ন' নিয়েও মুখ খোলেন। অমিত শাহ বলেন, কাশ্মীরকে ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংযুক্ত করা সর্দার প্যাটেলের স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নই পূরণ করে দেখিয়েছে মোদী সরকার।

অমিত শাহ ও ৩৭০ ধারা নিয়ে প্যাটেলের বক্তব্য

অমিত শাহ এদিন বলেন, ৩৭০ ধারা নিয়ে ৫ অগাস্ট সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ্ন পূরণ হয়েছে। মহাত্মা গান্ধী দেশকে একাত্ম করার যে দায়িত্ব সর্দার প্যাটেলকে দিয়েছিলেন সেই দায়িত্বপূরণের ক্ষেত্রে সর্দার প্যাটেল কাশ্মীরকে একাত্ম করার স্বপ্ন দেখেছিলেন । আর আজ তাঁর জন্মদিবসে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে উঠে আসছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+