বিজেপির 'একতার দৌড়'-এর ডাকে সামিল দিলীপ থেকে নির্মলা, দেশ জুড়ে গেরুয়া শিবিরের মিছিল

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ৫৯৭ ফুট দীর্ঘ মূর্তি উন্মোচন ঘিরে এদিন দেশ জুড়ে 'একতার দৌড়' এর ডাক দিয়েছে বিজেপি।

সর্দার বল্লভ ভাই প্যাটেলের ৫৯৭ ফুট দীর্ঘ মূর্তি উন্মোচন ঘিরে এদিন দেশ জুড়ে 'একতার দৌড়' এর ডাক দিয়েছে বিজেপি। বল্লভ ভাই প্যাটেলের ১৪৩ তম জন্মবার্ষিকীতে গুজরাতের কেওরিয়ায় এই মূর্তি উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই উপলক্ষ্যে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা পালন করছেন 'রাষ্ট্রীয় একতা দিবস'।

বিজেপির একতার দৌড়-এ সামিল দিলীপ থেকে নির্মলা, দেশ জুড়ে গেরুয়া শিবিরের মিছিল

এদিন, তামিলনাড়ুতে এই উপলক্ষ্যে এক পদযাত্রায় অংশ নেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা প্রথম সারির বিজেপি নেত্রী নির্মলা সীতারমন । চেন্নাইয়ে আয়োজিত বিজেপির এই পদযাত্রায় অংশ নিয়ে সীতারমন স্মরণ করেন, স্বাধীনতা পরবর্তী যুগে জাতীয় ঐক্যে সর্দার বল্লভ ভাই প্যাটেলের অবদান।

এদিকে কলকাতাতেও বিজেপির প্রদেশ কার্যালয়ে আয়োজিত হয় এই উপলক্ষ্যে এক বিশেষ অনুষ্ঠান। বিজেপি ডাকা 'একতার দৌড়' এর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও রাজ্য বিজেপির প্রথম সারির নেতা রাহুল সিনহা ও সায়ন্তন বসুও উপস্থিত ছিলেন সেখানে।


কলকাতার শ্যামবাজার ও চাঁদনি চকে বিডেপির ডাকে 'রাষ্ট্রীয় একতা দিবস' পালনের পাশাপাশি, জলপাইগুড়িতেও আজ এই অনুষ্ঠান পালন করা হয় রাজ্য বিজেপির পক্ষ থেকে। উল্লেখ্য, ২০১৯ নির্বাচনের আগে একাধিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে চলেছে বিজেপি। শুধু লোকসভা ন, তার আগে রয়েছে ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনও। তার আগে , দেশ জুড়ে এই 'একতার দৌড়' একটি বড় পর্ব বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+