অনন্য সম্মান : রাষ্ট্রপতি ভবনের বাসিন্দা হচ্ছেন সাহিত্যিক অমিতাভ ঘোষ
নয়াদিল্লি, ৮ জুলাই : ১০ থেকে ১৪ জুলাই, এই পাঁচ দিনের জন্য রাষ্ট্রপতি ভবনের বাসিন্দা হতে চলেছেন বিখ্যাত লেখক-সাহিত্যিক অমিতাভ ঘোষ। এই পাঁচদিন তিনি 'রাইটার-ইন-রেসিডেন্স' হিসাবে রাষ্ট্রপতি ভবনে থাকবেন। সঙ্গে থাকবেন তাঁর স্ত্রী ডেবোরা বেকার-ও।
প্রথিতযশা লেখক অমিতাভ ঘোষের সেরা বইগুলির মধ্যে রয়েছে 'দ্য সাইকেল অব রিজন', 'দ্য শ্যাডো লাইনস', 'ইন অ্যান অ্যান্টিক ল্যান্ড', 'ক্যালকাটা ক্রোমোস্কোপ' সহ একাধিক বই।

২০১৩ সালের ১১ ডিসেম্বর রাষ্ট্রপতি ভবনের তরফে এই 'ইন রেসিডেন্স' কর্মসূচী গ্রহণ করা হয়। লেখক-শিল্পীদের সম্মান জানানো ও তাঁদের আরও উৎসাহ দিতেই রাষ্ট্রপতি ভবনে থাকার সুযোগ করে দেওয়ার জন্যই এটি শুরু হয়েছে।
প্রথমবার এই সম্মান পেয়েছিলেন শিল্পী যোগেন চৌধুরী। এরপরে শিল্পী সুবোধ গুপ্ত ও পরেশ মাইতি এই সুযোগ পান। আর এবার রাষ্ট্রপতি ভবনে থাকার সুযোগ পেলেন অমিতাভ ঘোষ।
শুধু লেখক বা শিল্পীরাই নন, উৎসাহ জোগাতে নব্য উদ্ভাবক, শিক্ষকেরও এর মধ্যে স্থান দেওয়া হয়েছে।
প্রসঙ্গত অমিতাভ ঘোষ কলকাতায় জন্মগ্রহণ করলেও ভারতের নানা প্রান্তে এমনকী বাংলাদেশ ও শ্রীলঙ্কাতেও থেকেছেন। তিনি দিল্লিতে পড়াশোনার পাঠ চুকিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। তাঁর লেখা নানা বই দেশ-বিদেশের হাজারো পুরস্কার জিতেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications