Budget 2025: ক্লান্ত ছিলেন না, দ্রৌপদী মুর্মুকে নিয়ে কংগ্রেসের মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিল রাষ্ট্রপতি ভবন
শুক্রবার থেকে শুরু হল সংসদে বাজেট অধিবেশন। কিন্তু প্রথম দিনেই বিতর্কে প্রধান বিরোধী দল কংগ্রেস। প্রথা মাফিক অধিবেশেনের প্রথম দিনেই সংসদের দুই কক্ষেই ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু রাষ্ট্রপতির সেই ভাষণের নিয়ে প্রতিক্রিয়ায় বিতর্ক সৃষ্টি করলেন সোনিয়া গান্ধী। তিনি দ্রৌপদী মুর্মুকে 'পুওর থিং' (বেচারি) বলেন, পাশাপাশি রাষ্ট্রপতি ক্লান্ত হয়ে পড়েছিলেন বলেও উল্লেখ করেন সোনিয়া গান্ধী।
কংগ্রেস সাংসদের এই মন্তব্যের পরই বিতর্কের ঝড় উঠেছে। শাসক বিজেপি এই ইস্যুতে কংগ্রেসের সমালোচনা করতে বেশি সময় নেয়নি। কয়েক ঘণ্টার মধ্যেই রাষ্ট্রপতি ভবন থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করে সোনিয়া গান্ধীর মন্তব্যের কড়া সমালোচনা করা হল। এমনকি রাষ্ট্রপতি যে ক্লান্ত হয়ে পড়েননি সেটাও উল্লেখ করা হয় রাইসিনা হিলস থেকে।

রাষ্ট্রপতির ভাষণের পর এদিন কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী সবই মিথ্যে প্রতিশ্রুতি বলে তোপ দাগেন। পাশেই দাঁড়িয়ে থাকা সনিয়া-পুত্র রাহুলও মায়ের সুরে সুর মিলিয়ে বলেন, গোটা ভাষণটাই বিরক্তিকর।
সোনিয়া বলেন, ভাষণ দেওয়ার সময় ওনাকে অত্যন্ত ক্লান্ত লাগছিল। শেষের দিকে তো অনেক কষ্ট করে কথা বলছিলেন উনি। বেচারি মহিলা। পাশাপাশি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে কথা বড্ড বেশি ছিল। কিন্তু বাস্তবে তা ছিল অন্তঃসারশূন্য ও একঘেয়ে। একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বার বার বলা হয়েছে।
কিন্তু কংগ্রেসের বক্তব্যের কঠোর নিন্দা করেছে রাষ্ট্রপতিভবন। জেপি নাড্ডা বলেছেন, 'বিজেপির প্রতিটি কর্মী মাননীয়া রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে শ্রীমতী সোনিয়া গান্ধী দ্বারা ব্যবহৃত শব্দ "বেচারি"র তীব্র নিন্দা জানায়।
কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, 'এটি একটি অবমাননাকর মন্তব্য ছিল। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর মতো নেতাদের এই ধরনের মন্তব্য করা উচিত নয়। বিশেষ করে দেশের রাষ্ট্রপতিকে নিয়ে। দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী পরিবারের মহিলা বর্তমানে দেশের ১ নম্বর নাগরিক। তাই তাঁরা তাঁর বক্তব্যের বিরোধিতা করছে।












Click it and Unblock the Notifications