দূষণের চাপে হারিয়ে যাচ্ছে মিষ্টি জলের আধার, আদালতে যাচ্ছেন পরিবেশবিদ
দূষণের চাপে হারিয়ে যাচ্ছে নোনা জলের দেশ পুরীর মিষ্টি জলের আধার। এমনটাই বলছেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি এই বিষয় নিয়ে গিয়েছেন আদালতে।

পরিবেশবিদ বলেছেন, " বালি, ঢেউ, নুলিয়া ও জগন্নাথ দর্শনে, আর আমি যাই দেবভূমীর ভাগাড় ও শশ্মানে। পুরীতে আছে "বালি, ঢেউ, নুলিয়া, জগন্নাথ।" সবাই তাই ওখানেই ছোটে। আমিও ২০১২তে গিয়েছিলাম পূজো দিতে। রিক্সা করে মন্দির থেকে ফিরছি, বাকিমোহনা বলে একটা ছোট্ট পুলের ওপর বিকট একটা গন্ধ পেলাম। খ্যাপার নাক বুঝতে পারলো - এটা অপরিশোধিত বর্জ্যের সুবাস। কোথায় যাচ্ছে ঐ বর্জ্যটা তা দেখতে প্রায় এক ঘন্টা লাগলো। সমুদ্র দূষণ প্রত্যক্ষ করলাম। কিন্তু সাগরতো কিছুই গ্রহণ করে না - সবটাই দেয় ফিরিয়ে। উপলব্ধি করলাম বালি, ঢেউ, নুলিয়া উপভোক্তারা কতটা দূষণের শিকার হচ্ছেন।"
তিনি বলেন, "এরপর গেলাম - স্বর্গে পৌঁছাবার দুয়ারে অর্থাৎ স্বর্গদ্বারে। রোজ ১২৫-১৫০ জন দেহ জ্বালিয়ে এই দ্বার দিয়েই প্রবেশ করেন স্বর্গে। দেখলাম প্রচন্ড ধোঁয়ায় ঢেকে যাচ্ছে বিস্তীর্ন অঞ্চল - এমনকি ভারত সেবাশ্রম সংঘ ভবনটিও। বুঝলাম পুণ্যবানরা স্বর্গে পৌছতে গিয়ে কত মানুষকে যমের দুয়ারে পাঠাচ্ছে। তারপর পৌঁছালাম পুরীর ধাপাতে। জঞ্জালের পাহাড়। সেই জঞ্জালে কি নেই? আমাদের রাজ্যের অনেক ভাগাড় দেখেছি কিন্তু দেবভূমীতে অসুরের এত ব্যাপক দাপাদাপি যে হচ্ছে তা ভাবতেই পারিনি। জাতীয় পরিবেশ আদালতে ঠুকলাম নালিশ। অনেক আদেশ হোল, কিছুটা পালিত হলেও এখন আবার যে কে সেই। পুনরায় আদালতেই যাচ্ছি।"
তাঁর কথায়, "পরিবেশের পরশ পাথর যখন এইভাবে নাড়াচাড়া করছি - একজন পদস্থ সরকারী ইঞ্জিনিয়ার আমাকে একটা আর্জি জানালেন, "পুরীর যেটা ইউনিক বিষয় সেটা নিয়ে কিছু অন্ততঃ করুন"। জিজ্ঞাসায় জানলাম যে পুরীতে সমুদ্র সৈকতেই এমন মিষ্টি জলের ভান্ডার রয়েছে যেটা নাকি কোথাও নেই। এই জল শুধুই মিষ্টি নয় - এটা অত্যন্ত স্বাস্থ্যকারীও বটে। ১৯৪১ সালে ব্রিটিশ সরকার এই মিষ্টি জলের ভান্ডার যে এলাকায় (চক্রতীর্থ ও বালিয়াপান্ডা)রয়েছে সেটা সুরক্ষীত রাখার বিধান দিয়েছিল। কোন রকম নির্ম্মান এখানে হবে না বলে আদেশ ছিল। কালের গতিতে সেটা এখন গেছে হারিয়ে, তাই ২০১৬তে Central Ground Water Board আবার ঘোষণা করে যে ওখানে কোন কিছু নির্ম্মান করা যাবে না। কে শোনে কার কথা? বিশাল বিশাল ইমারত, ঝুপড়ি সব অবাধেই হচ্ছে সেখানে। বালিয়াপান্ডার মিষ্টি জল ভান্ডারের ভূগোলটা গেছে ইতিহাস হয়ে। আর টিমটিম করে জ্বলছে চক্রতীর্থটা।"
তিনি বলেছেন যে, "গিয়েছিলাম চক্রতীর্থের জঙ্গলে। ব্যাপকভাবে গাছ কাটা, বালি তোলা প্রত্যক্ষ করলাম। সর্বশেষ স্থানীয় কয়েকজন আমাকে যা জানাল তা দেখে আমি চরম বিস্মৃত ও লজ্জিত বোধ করলাম। এই মিষ্টি জলের এলাকায় কয়েকটি বসত এলাকা থেকে অপিরিশোধিত বর্জ্য অর্থাৎ মানুষের মলমূত্র নর্দমার মাধ্যমে ফেলা হচ্ছে। জগন্নাথ দেবের চরণামৃত বিষময় করে তুলেছে মানুষ। একদিকে যেখানে মুম্বাইতে মিষ্টি জল আনা হয় ৩০ কি.মি. দূরের একটি লেক থেকে, চেন্নাইতে ট্রেনে করে মিঠা পানি পাঠাতে হয়, অন্যদিকে পুরীর সমুদ্রতটেই রয়েছে সুস্বাদু ও স্বাস্থ্যকর পানীয়। আমার মনে হয় এটা সত্যিই আশ্চর্যের।
একটা ঘটনার কথা ঐ ইঞ্জিনিয়ার জানিয়েছিলেন। ১৯৯৯ সালে সুপার-সাইক্লোন হবার পর বিশ্বব্যাংক থেকে একদল বিশেষজ্ঞ এসেছিলেন পুরীর ক্ষয়ক্ষতি জরিপ করতে। কিছুই তেমন ক্ষতি হয়নি বলে সবকটি আবেদনই ওঁরা খারিজ করে দিয়েছিলেন। তারপর যখন স্বর্গদ্বার গিয়ে দলটি ফিরছে তখন জল তোলার পাম্পিং ষ্টেশানটি দেখে জিজ্ঞেস করেছিলেন, "এটা কি?" যখন শুনলেন যে মিষ্টি জল তুলে তা সরবরাহ করা হয়, উনি বিশ্বাস করলেন না, বললেন - "এটা হতেই পারে না," দুটো গ্লাস কিনে এনে ওনাকে জল খাওয়ানোর পর উনি বললেন - "It's Godly." সবকটি আবেদনই নাকি পরে গ্রাহ্য হয়েছিল।
জগন্নাথ দেবের মন্দিরের স্বর্নভান্ডার নিয়ে কত আলোচনা হয় কিন্তু আমরা কেউই জানি না যে প্রভুর চরণের তলায় কি রত্ন-ভান্ডার লুকিয়ে আছে আমাদের জন্য - যেটা আমরা হেলায় নষ্ট করে ফেলছি। আজ তাই আওয়াজ তুলছি -প্রভুর চরণের ঐ অমৃত ফিরিয়ে দাও - মানুষ তুমি একটু তফাৎ যাও।"
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications