ভাদ্রসংক্রান্তিতে রাতের আকাশে শনির সঙ্গে একই রেখার বৃহস্পতি, চাঁদ! বিরল দৃশ্য ঘিরে চড়ছে কৌতূহল
ভাদ্রসংক্রান্তিতে রাতের আকাশে আজ শনির সঙ্গে একই রেখার বৃহস্পতি, চাঁদ! বিরল দৃশ্য ঘিরে চড়ছে কৌতূহল
রাতের আকাশে বিরল এক দৃশ্যের অপেক্ষায় আজ গোটা বিশ্ব। একদিকে বাংলার ক্যালেন্ডার অনুযায়ী আজ ভাদ্র সংক্রান্তি। অর্খাৎ ভাদ্র মাসের শেষ দিন। এমন দিনকে জ্যোতিষমতে কন্যা সংক্রান্তি বলা হয়। অন্যদিকে, জ্যোতিষ্কবিজ্ঞান বলছে, রাতের আকাশে আজ বির এক দৃশ্য দেখা যাবে। একই সঙ্গে এদিন এক সরল রেখায় শনি, বৃহস্পতি ও চাঁদকে দেখা যাবে। এই মহাজাগতিক দৃশ্য ঘিরে বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীরা রীতিমতো উৎসহিত। ঘটনা ঘিরে ক্রমেই চড়ছে কৌতূহের পারদ।

বিরল ঘটনা কবে দেখা যাবে?
রাতের আকাশে রীতিমতো একটি বিরল ঘটনা আজ দেখা যেতে চলেছে। এদিন ১৭ সেপ্টেম্বরের রাতে একই সরলরেখায় দেখা যাবে সৌরজগতের দুটি গ্রহ ও চাঁদকে। বৃহস্পতি ও শনিকে এদিন একই সরলরেখায় থাকতে দেখা যাবে। অন্যদিকে, চাঁদও একই সরলরেখার মধ্যে থাকবে। ফলে এমন বিরল মহাজাগতিক দৃশ্য রীতিমতো কৌতূহল বাড়িয়ে দিচ্ছে জ্যোতির্বিজ্ঞানীদের।

কখন দেখা যাবে মহাজাগতিক দৃশ্য?
জ্যোর্তিবিজ্ঞানের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের ১৭ তারিখ, চাঁদ ও শনি একই সরলরেখায় আসবে নিজেদের কক্ষপথে ঘুরতে ঘুরতে। গ্রিনিচ মিন টাইমের সময় অনুযায়ী রাত ২:৩৩ নাগাদ অর্থাৎ ভারতীয় সময় সকাল ৮ টা ০৩ নাগাদ এই ঘটনা ঘটবে। শনির থেকে উপগ্রহ চাঁদ ৪৫ ইঞ্চি কোণে হেলে খাকবে বলে জানা গিয়েছে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, শনি এদিন কার্যত হালকা ভাবে দেখা দেবে। এরসঙ্গেই আগত হবে একই সরলরেখায় বৃহস্পতি। এই বিরল মহাজাগতিক দৃশ্যের পাশাপাশি জোভিয়ান সিস্টেমও দেখতে পাবেন উৎসুক মানুষ। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের চারপাশে তার নিজস্ব ৪ টি উপগ্রহের ঝুলে থাকার মতো একটি বিরল দৃশ্য দেখতে পাওয়া যাবে এই সময়। মূলত এই বিরল ঘটনা তারিখ অনুযায়ী ১৮ সেপ্টেম্বরে দেখা যাবে।

এই সংযুক্তি কীভাবে দেখা যাবে?
চাঁদ ও তার সঙ্গে গ্রহের সংযুক্তি খালি চোখে দেখা যাবে না। এই ঘটনা বিরল ঘটনা। ফলে তা টেলিস্কোপে দেখা যাবে। বিশ্বের যেকোনও জায়গা থেকে টেলিস্কোপের মাধ্যমেই এই ঘটনা দেখা যেতে পারে। উল্লেখ্য, ভারতে এই ঘটনা ১৮ সেপ্টেম্বর সকাল ৮ টা নাগাদ দেখা যেতে পারে। তবে তা টেলিস্কোপের মাধ্যমে দেখা যাবে।

মহাকাশের বিরল কাণ্ড!
এদিকে, মহাকাশের বুকে বহু বিরল মহাজাগতিক ঘটনা ঘটে যায় রোজই। পৃথিবী ও সূর্যের পাশ দিয়ে যখন কিছু চলে যায় তাকে বলা হয় ইনফিরিয়র কনজাংশন (সংযুক্তি) আর আর সূর্যকে আমরা যেভাবে দেখছি সেই দৃষ্টিকোণের থেকে সূর্যের যে অংশ দেখা যাচ্ছে না সেদিক দিয়ে কিছু ঘটে গেল তা সুপিরিয়ার কনজংশন নামে পরিচিত। কনজাংশন অর্থাৎ সংযুক্তি। যেখানে বিরল জ্যোতিষ্ককে দেখা যায় একই সরলরেখায়।












Click it and Unblock the Notifications