দ্রুততার সঙ্গে নতুন সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে, মৃতের সংখ্যায় এগিয়ে গুজরাট

দ্রুততার সঙ্গে নতুন সংক্রমণ বাড়ছে পশ্চিমবঙ্গে, মৃতের সংখ্যায় এগিয়ে গুজরাট

মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে গত দুই দিনে ভারতে করোন আক্রান্তের সংখ্যা ১১ শতাংশ বেড়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৩০ হাজার ছুঁইছুঁই।

এশিয়ার অন্য দেশের তুলনায় কিছুটা হলেও ভালো রয়েছে ভারত

এশিয়ার অন্য দেশের তুলনায় কিছুটা হলেও ভালো রয়েছে ভারত

তবে তার আগের ৪৮ ঘন্টার তুলনায় সংক্রমণের হার অনেকটাই কম বলে জানাচ্ছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকেরা। সেই সময় সংক্রমণ বেড়েছিল প্রায় ১৫ শতাংশ। মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছিল ২৬,৯১৭। যদিও যদিও গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে করোনা সংক্রমণের হার অনেকটাই কমেছে বলে মত বিশেষজ্ঞদের। সেদিক থেকে এই ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো এশিয়ার অন্যান্য দেশগুলি।

নতুন সংক্রমণের পরিমাণ বেড়েছে প্রায় ৬৫ শতাংশ

নতুন সংক্রমণের পরিমাণ বেড়েছে প্রায় ৬৫ শতাংশ

এদিকে গত সাত দিন ধরে পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র এবং গুজরাটেই করোনা সংক্রমণ সর্বাধিক বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে। এই সময়ের মধ্যে এই তিনটি রাজ্যেই নতুন সংক্রমণের পরিমাণ প্রায় ৬৫ শতাংশ। পাশাপাশি এই তিন রাজ্যে গত সাত দিনে প্রায় ৩৪ শতাংশ করোনা আক্রান্ত মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে।

সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র

সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্র

যদিও সংক্রমণের নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র। মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য মন্ত্রকের শেষ আপডেট অনুসারে, চিকিত্সাধীন করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে সবার উপরে রয়েছে এই রাজ্য। সেখানে আক্রান্তের সংখ্যা বর্তমানে ৬,৯৩৯। তবে নতুন করে মৃতের সংখ্যার নিরিখে অনেকটাই এগিয়ে রয়েছে গুজরাট। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২৯৯২।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+