কত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে র্যাপিড টেস্ট কিট, জানাল আইসিএমআর
কত ডিগ্রি তাপমাত্রায় রাখতে হবে র্যাপিড টেস্ট কিট, জানাল আইসিএমআর
র্যাপিড টেস্ট কিট নিয়ে অভিযোগ ওঠায় তা দিয়ে দেশব্যাপী পরীক্ষার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল আইসিএমআর। এবার এই সংস্থার তরফে জানানো হয়েছে র্যাপিড টেস্ট কিট রাখতে হবে মাইনাস কুড়ি ডিগ্রির নিচে। কিটের সংরক্ষণ ও ব্যবহার পদ্ধতি নিয়ে দেওয়া নির্দেশিকায় এমনই উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।

চিনের র্যাপিড টেস্ট কিট দিয়ে পরীক্ষা আপাতত বন্ধ
জানা গিয়েছে চিন থেকে আমদানি করা র্যাপিড টেস্ট কিট দিয়ে পরীক্ষা আপাতত বন্ধ রাখা হয়েছে। এর গুণগত মান পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিট সংরক্ষণে মানতেই হবে নিয়ম, বলছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা বলছেন কিট সংরক্ষণে বেশ কিছু নিয়ম মানতেই হবে। কিট রাখতে হবে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি তা না করা হয় তাহলে কিটের অ্যান্টিজেন নষ্ট হতে পারে। সেই কারণে এই কিট তৈরির সময় যে সাবধানতা অবলম্বন করা হয়, ঠিক তেমনই পরীক্ষাগারে পাঠানো পর্যন্ত তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা জরুরি বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ঘনীভূত শীতল কার্বন ডাই অক্সাইডের মাধ্যমে কিট সংরক্ষণ করা হয়।

কম সময়ে বেশি পরীক্ষা করা যায় র্যাপিড টেস্ট কিটের মাধ্যমে
র্যাপিড টেস্ট কিটের মাধ্যমে কম সময়ে বেশি পরীক্ষা করা যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন পরীক্ষার ফল নির্ভর করে কিটের তাপমাত্রা নিয়ন্ত্রণে রয়েছে কিনা তার ওপরে।












Click it and Unblock the Notifications