ধর্ষণ সমাজের অঙ্গ! মোদী দল শাসিত রাজ্যের পুলিশ কর্তার মন্তব্যে বিতর্ক
ধর্ষণ সমাজের অঙ্গ। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন হরিয়ানার আম্বালা রেঞ্জের এডিজি আরসি মিশ্র। হরিয়ানায় ৫ দিনে ছটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর জেরেই হরিয়ানার এডিজির এই বিতর্কিত মন্তব্য বলে জানা গিয়েছে।
ধর্ষণ সমাজের অঙ্গ। এমনই বিতর্কিত মন্তব্য করেছেন হরিয়ানার আম্বালা রেঞ্জের এডিজি আরসি মিশ্র। হরিয়ানায় ৫ দিনে ছটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর জেরেই হরিয়ানার এডিজির এই বিতর্কিত মন্তব্য বলে জানা গিয়েছে।

রাজ্যে একের পর এক ধর্ষণের ঘটনায় বিপর্যস্ত হরিয়ানা। বিরোধীদের অভিযোগ মুখ্যমন্ত্রী ব্যস্ত পদ্মাবত নিয়ে। ফলে ফাঁক পড়েছে প্রশাসনে। আর নজরদারিতে ব্যর্থ পুলিশ কর্তারা সাফাই দিচ্ছেন ধর্ষণ সমাজেরই অঙ্গ।
৯ জানুয়ারি কুরুক্ষেত্র থেকে নিখোঁজ থাকা ১৫ বছরের দশম শ্রেণির দলিত ছাত্রীর পলাগলা দেহ উদ্ধার হয় শনিবার। পুলিশ জানিয়েছে, দলিত ছাত্রীকে গণধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করে দুষ্কৃতীরা। এই ঘটনায় প্রধান অভিযুক্ত দ্বাদশ শ্রেণির ছাত্রের দেহও উদ্ধার করা হয় কুরুক্ষেত্র থেকেই।
এই ঘটনার তদন্ত প্রসঙ্গে আম্বালা রেঞ্জের এডিজি আরসি মিশ্র জানান, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় যুক্ত থাকাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো সম্ভব বলেও জানিয়েছে আরসি মিশ্র। একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ধর্ষণ সমাজের অঙ্গ। এরপরেই বিতর্ক ছড়ায় বিজেপি শাসিত হরিয়ানায়।
সংবাদ সংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে আম্বালা রেঞ্জের এডিজি আরসি মিশ্র বলেন, ধর্ষণ সমাজের অঙ্গ। এই ধরনের ঘটনা চিরদিনের। পুলিশের দায়িত্ব ঘটনার প্রমাণ করা এবং দুষ্কৃতীদের গ্রেফতার করা। তদন্তে পুলিশ কোনও রকমের খামতি রাখবে না বলেও জানিয়েছিলেন তিনি। তবে এই ধরনের ঘটনা বন্ধে তাদের কাজ করতে হবে বলেও জানিয়েছিলেন আরসি মিশ্র।
ঘটনায় বিরোধ কংগ্রেস এমএল খাট্টার সরকার ভেঙে দেওয়ার দাবি করেছে। হরিয়ানায় আইনের শাসন ভেঙে পড়েছে বলেই অভিযোগ কংগ্রেসের। সেই কারণেই দুটি পৃথক ঘটনায় দুই নাবালক দলিত কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যপালের কাছে দাবিপত্রও পেশ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডার নেতৃত্বাধীন প্রতিনিধিদল।












Click it and Unblock the Notifications