মোদী, যোগীকে রক্ত দিয়ে চিঠি লিখলেন এই মহিলা, কেন জানেন
তাঁর সঙ্গে ঘটে গিয়েছে এক নারকীয় ঘটনা। হয়েছে ধর্ষণ। আর এই ঘৃণ্য় ঘটনার বিচার পেতে হন্যে হয়ে ঘুরছেন তিনি। দোষীদের শাস্তির দাবিতে ক্রামগত প্রশাসেনের দ্বারস্থ হয়ে যখন লাভের লাভ হয়নি।
তাঁর সঙ্গে ঘটে গিয়েছে এক নারকীয় ঘটনা। হয়েছে ধর্ষণ। আর এই ঘৃণ্য় ঘটনার বিচার পেতে হন্যে হয়ে ঘুরছেন তিনি। দোষীদের শাস্তির দাবিতে ক্রামগত প্রশাসেনের দ্বারস্থ হয়ে যখন লাভের লাভ হয়নি। তখন শেষে তিনি চিঠি লেখেন খোদ প্রধানমন্ত্রীকে।

বার বার পুলিশের কাছে এই ধর্ষণের ঘটনার কথা জানালেও অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। এরপর উত্তর প্রদেশের বাসিন্দা এই মহিলা, সমস্ত ব্যর্থতার পর নিজের রক্ত দিয়ে চিঠি লেখেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানান, কীভাবে ধর্ষণে অভিযুক্তদের বিরুদ্ধে কোনও রকম ব্য়বস্থা নিতে চাইছে না পুলিশ প্রশাসন। প্রশাসনের চরম অসহযোগীতা পেয়ে চিঠিতে তিনি লেখেন, উপযুক্ত যদি ব্য়বস্থা না নেওয়া হয়, তাহলে তিনি আত্মহত্যার রাস্চা বেছে নেবেন।
এদিকে, গোটা ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, মহিলার বাবা জানিয়েছেন, এক ইঞ্জিনিয়ারিং ছাত্র তাঁর মেয়েকে বার বার হেনস্থা করে। এরপর ওই ছাত্রই তাঁর মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। তবে প্রধানমন্ত্রীকে লেখা মহিলার চিঠি নিয়ে মুখ খুলতে চায়নি পুলিশ।












Click it and Unblock the Notifications