স্বামী ও দেওরদের গণধর্ষণের শিকার মহিলা, অভিযোগ এই পাশবিক অত্যাচার চলেছে আগেও
গতবছরে তাঁর ওপর ধর্ষণ হয়েছে, এমন অভিযোগ দায়ের করেছিলেন। লাভ হয়নি। বছর ঘুরতেই আরও একবার ধর্ষণ, এবার গণধর্ষণ।
গতবছরে তাঁর ওপর ধর্ষণ হয়েছে, এমন অভিযোগ দায়ের করেছিলেন। লাভ হয়নি। বছর ঘুরতেই আরও একবার ধর্ষণ, এবার গণধর্ষণ। অভিযোগ স্বামী ও দেওরদের বিরুদ্ধে। এই মর্মান্তিক ঘটনা, লুধিয়ানার কৈলাস নগর এলাকার।

মহিলার অভিযোগ, তাঁর স্বামী হ্যাপি ভিজ তাঁকে হুমকি দেয় তিনি যদি একথা কাউকে গিয়ে বলেন তাহলে, আবারও তাঁকে ধর্ষণ করা হবে। মহিলার অভিযোগের ভিত্তিতে মহিলার স্বামী ও দেওর ভিকি ভিজ ও অরুন ভিজের বিরুদ্ধে গণ ধর্ষণ, অপরাধ, অপরাধমূলক প্রবৃত্তি, দুবৃত্তায়নের মতো ধারা প্রয়োগ করা হয়েছে।
মহিলার অভিযোগ এর আগে লুধিয়ানা পুলিশকে বার বার ধর্ষণের অভিযোগ জানালেও তাতে কোনও কাজ হয়নি। এরপর লুধিয়ানা পুলিশের ডিজিপিকে চিঠি লিখে ঘটনার কথা জানালে, তিনি বিষয়টি নিয়ে উদ্যোগী হন। গ্রেফতার করা হয় অভিযুক্তদের।
অভিযোগ, ২০১৬ সালে ওই মহিলাকে ধর্ষণ করে হ্যাপি ভিজ । ঘটনার অভিযোগ দায়ের করার পর, মহিলার সঙ্গে বিয়ে করতে বাধ্য হয় হ্যাপি। তবে মহিলার অভিযোগ, বিয়ে করলেও তাকে কোনও দিনও নিজের বাড়িতে রাখেনি হ্যাপি, উপরন্তু অত্যাচার চালাতো তাঁর ওপর।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications