ধর্ষিতার ওপর নির্মম আক্রমণ, রক্তাক্ত ঘটনার নেপথ্যে কোন কারণ
সাত সকালে গুরগাঁওয়ের রাস্তায় রক্তাক্ত কাণ্ড। এক ২২ বছরের তরুণীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
সাত সকালে গুরগাঁওয়ের রাস্তায় রক্তাক্ত কাণ্ড। এক ২২ বছরের তরুণীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। ২০১৭ সালে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ছিল। সেই ধর্ষণ সংক্রান্ত মামলায় আদালতে বক্তব্য রাখতে যাচ্ছিলেন তরুণী। আর ঠিক সেই সময়েই তাঁকে তাক করে আক্রমণ শানানো হয়েছে।

জানা গিয়েছে, ধর্ষণের অভিযোগ তুলে নেওয়ার জন্যওই তরুণীকে চাপ দিতে থাকে অভিযুক্ত সন্দীপ কুমার। এনিয়ে বহুবার তরুণীকে হুমকিও দিয়েছে সন্দীপ। তবে কোনওফল না মেলায় , ধর্ষিতাকে এদিন গুলি করে হত্যা করে সন্দীপ। এমনই অভিযোগ রয়েছে পুলিশের কাছে। পাশাপাশি আরও এক মহিলাকে অপহরণ করার অভিযোগও উঠেছে সন্দীপের বিরুদ্ধে।
যে মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছিল তিনি এক ডান্সবারে কাজ করতেন। সেখানেই তাঁর সঙ্গে সন্দীপের সম্পর্ক তৈরি হয়। এরপরই সম্পর্ক এগোতে থাকে। ২০১৭ সালের মার্চে সন্দীপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন ওই তরুণী। তারপর থেকেই চলে হুমকি। শেষে শুক্রবার তরুনীকে হত্যা করা হয় বলে খবর।












Click it and Unblock the Notifications