ধর্ষণ: চুড়ি খুলে, ঝাঁটা হাতে অখিলেশ যাদবের বিরুদ্ধে বিক্ষোভ মহিলা বাহিনীর, উত্তপ্ত লখনউ

বিজেপির মহিলা শাখার নেতৃত্বে রাজ্যের মহিলাদের বিশাল এখটি দল অংশ নেয় এই বিক্ষোভ কর্মসূচিতে। এতাঁদের অভিযোগ, এই রাজ্যের নারী নিরাপত্তা শূন্যয় এসে ঠেকেছে। একের পর এক ধর্ষণ, গণধর্ষণের কাণ্ড ঘটছে উত্তরপ্রদেশে। তবু তৎপরতা দেখাচ্ছেন না অখিলেশ যাদব।
হাতের বালা খুলে এক হাতে ধরে অন্য হাতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ দেখান এই মহিলা বাহিনী। এই বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে লখনউ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। মহিলা বলে রেয়াত না দিয়ে ছোঁড়া হয় জলকামানও। যদিও এত চেষ্টাতেও কোনও লাভ হয়নি। পুলিশের যাবতীয় পন্থায় জল ঢেলে বিক্ষোভ চালিয়ে যান মহিলারা।
বিক্ষোভকারীদের মধ্যে একজনের কথায়, যদি রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নতি না হয়, তাহলে বিভিন্ন জায়গায় আমরা প্রতিবাদ কমর্সূচি চালাব। আমরা আর কিছুতে ভয় পাই না।
বাদৌনে দুই দলিত নাবালিকাকে গণধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য পুলিশের অপদার্থতা, মুখ্যমন্ত্রী গা না করা মনোভাব মানুষের দীর্ঘদিনের ক্ষোভে হাওয়া দিতে শুরু করে। কংগ্রেসের তরফে রাহুল গান্ধী, এনডিএ সরকারের তরফে রামবিলায় পাসোয়ান নির্যাতিতদের পরিবারের সঙ্গে দেখা করলেও এখনও পর্যন্ত সে পথ মারাননি মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব বা সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। দোষীদের শাস্তির জন্য কোনও কড়া পদক্ষেপের নির্দেশও দেয়নি সমাজবাদী পার্টি সরকার। তারই রেশ এদিনের এই বিক্ষোভে চোখে পড়ে।












Click it and Unblock the Notifications