ফের উত্তরপ্রদেশ, ২২ বছরের তরুণীকে গণধর্ষণের পর জোর করে গেলানো হল অ্যাসিড

ফের উত্তরপ্রদেশ, ২২ বছরের তরুণীকে গণধর্ষণে পর জোর করে গেলানো হল অ্যাসিড
বারেলি (উত্তরপ্রদেশ), ২ জুন : বাদৌনে দলিত ২ নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় এমনিতেই তপ্ত হয়ে রয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মানুষের সেই ক্ষোভকেই আরও উস্কে দিল আরও এক নৃশংস পাশবিক এক ঘটনা। উত্তরপ্রদেশের বারেলি তে ২২ বছরের এক তরুণীকে গণধর্ষণ করা হয়। শুধু তাই নয় জোর করে অ্যাসিড গিলিয়ে মৃত্য়ুর পথে ঠেলে দেওয়া হল ওই তরুণীকে। এরও পরে ওই তরুণীর পরিচয় গোপন করতে অ্যাসিজ ও পেট্রোল ঢেলে দেওয়া হয় তাঁর গায়ে।

পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার আইথপুরা গ্রাম থেকে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছে। অ্যাসিড ও পেট্রোলের ফলে তরুণীর দেহ বিকৃত হয়ে গিয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের ফলে স্পষ্ট হয়ে গিয়েছে। এবং সবথেকে ভয়ঙ্কর যে দিকটি উঠে এসেছে ময়নাতদন্তের রিপোর্টে তা হল, ধর্ষণের পর ওই তরুণীর মুখের ভিতর অ্যাসিড ঢেলে দেয়। তরুণীর পেটে অ্যাসিডের উপস্থিতি মিলেছে।
তরুণী যাতে ওই অ্যাসিড মুখে থেকে বের না করে দিতে পারেন তার জন্য মুখ চেপে রেখে দেওয়া হয় তার। এই অ্যাসিড গলায় গিয়ে শ্বাসনালী পুড়িয়ে দিয়েছে। এছাড়াও মুখ আটকে রাখায় শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

বরিষ্ঠ পুলিশ সুপার জে রবীন্দ্র গৌর জানিয়েছেন, মনে করা হচ্ছে ওই তরুণীকে উত্তরাখণ্ড থেকে নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনও স্পষ্ট প্রমাণ মেলেনি। তদন্তের জন্য ইতিমধ্যেই পুলিশের একটি দলকে উত্তরাখন্ডে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন সম্ভাবনার বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের অনুমান, সম্মান রক্ষার্থে খুনের ঘটনা হতে পারে বা নারী পাচারের ঘটনাও হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+