যত কাণ্ড জেএনইউয়ে, এবার পিএইচডি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

নয়াদিল্লি, ২২ অগাস্ট : আবারও খবরের শিরোনামে উঠে এল জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নাম। এবার এক গবেষক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল সারা ভারত ছাত্র সংঠনের (AISA) এক কর্মীর বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রের নাম আনমোল রতন। ['যৌন চক্রের আড়ত' হয়ে উঠেছে জেএনইউ, অভিযোগ শিক্ষকদের একাংশের]

প্রথম বর্ষের ছাত্রীটির অভিযোগ গত শনিবার আনমোল তার কাছ থেকে একটি সিনেমা নেওয়ার জন্য তাকে হস্টেলে ডেকেছিল। সেখানেই তাকে পানীয়ের মধ্যে মাদকদ্রব্য মিশিয়ে খাওয়ানো হয়। এরপর তাকে ধর্ষণ করা হয়। বসন্ত কুঞ্জ থানায় অভিযোগ জানাতে গিয়ে ওই তরুণী জানান, সে যাতে এই বিষয়ে মুখ না খোলে তারজন্য আনমোল তাকে রীতিমতো হুমকি দিয়েছিল। ['Anti-National'সার্চ করলে গুগুল ম্যাপ নিয়ে যাবে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে!]

যত কাণ্ড জেএনইউয়ে, এবার পিএইচডি ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার নুপুর প্রসাদ সংবাদমাধ্যমকে জানান, "ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পরেই অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ৩৭৬ ধারায় ধর্ষণ এবং ৫০৬ ধারায় ভীতিপ্রদর্শনের জন্য মামলা রজু করেছে পুলিশ।" [৩০০০ কন্ডোম, ২০০০ মদের বোতল রোজ মেলে JNU চত্ত্বরে!]

এই বিষয়ে সারা ভারত ছাত্র সংঠনের (AISA) দিল্লি শাখার সম্পাদক আশুতোষ কুমার জানান," অভিযুক্ত ছাত্রকে তারা সংগঠন থেকে বহিষ্কার করে দিয়েছে। নির্যাতিতা ছাত্রী যাতে সুবিচার পায় তার জন্য সব ধরনের সাহায্য করতে তারা প্রস্তুত।" ['জেএনইউ-য়ে প্রতিদিন ধর্ষণ হয়', ফের বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+