কিশোরী ধর্ষণের চেষ্টার অভিযোগ! ফের শিরোনামে গোরক্ষপুরের বিআরডি হাসপাতাল

গতবছরে শিশু মৃত্যুর জেরে শিরোনামে আসার পর এবার ফের শিরোনামে গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিকেল কলেজ। এক কিশোরীর অভিযোগ, হাসপাতালে ছাদে তাকে ধর্ষণের চেষ্টা করেছিল চার ব্যক্তি।

গতবছরে শিশু মৃত্যুর জেরে শিরোনামে আসার পর এবার ফের শিরোনামে গোরক্ষপুরের বাবা রাঘব দাস মেডিকেল কলেজ। কাজের খোঁজে সেখানে আসা ১৫ বছরের এক কিশোরীর অভিযোগ, হাসপাতালে ছাদে তাকে ধর্ষণের চেষ্টা করেছিল চার ব্যক্তি। রবিবার বার্ন ওয়ার্ডের ছাদে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

কিশোরী ধর্ষণের চেষ্টার অভিযোগ! ফের শিরোনামে গোরক্ষপুরের বিআরডি হাসপাতাল

ফোনে চার্জ দেওয়ার নাম করে কিশোরীকে বার্ন ওয়ার্ডে ছাদে নিয়ে যায় আফরোজ নামে এক যুবক। সেখানে তাকে ধর্ষণের চেষ্টার পাশাপাশি হুমকিও দেওয়া হয়। যদিও কিশোরীর চিৎকারে সেখানে লোকজন চলে যান ও তাকে রক্ষা করেন।

পুলিশি তদন্তে জানা গিয়েছে, পরিবারের সঙ্গে ঝগড়া করে বলরামপুর থেকে লখনৌ চলে যায় ওই কিশোরী। স্টেশনে অপর এক মহিলার সঙ্গে তার পরিচয় হয়। সেই মহিলা নিজের নাম সোনালী বলে জানায়। এবং নার্স বলে নিজেকে পরিচয় দেয়। সেই ওই কিশোরীকে গোরক্ষপুরে নিয়ে যায়। শনিবার গোরক্ষপুরে পৌঁছয় ওই কিশোরী। রবিবারে ফোন চার্জ করার নামে কিশোরীকে ছাদে নিয়ে যায় এবং আফরোজের হাতে তুলে দেয়।

যদিও রাতের অন্ধকারে অভিযুক্ত পালিয়ে যেতে সক্ষম হয়। অভিযুক্ত ব্যক্তি গোরক্ষপুরের বাসিন্দা নাকি, সে বাইরে থেকে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ। হাসপাতালের সিসিটিভি ফুটেজ থেকে সাহায্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

গোরক্ষপুরের বিআরডি হাসপাতালে উত্তরপ্রদেশ ছাড়াও বিহার, নেপাল থেকেও চিকিৎসার জন্য যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+