ফের ধর্ষণ করে খুন যোগী রাজ্যে! পুকুর থেকে মিলল ১৭ বছরের নাবালিকার ক্ষতবিক্ষত দেহ

ফের ধর্ষণ করে খুন যোগী রাজ্য! পুকুর থেকে মিলল ১৭ বছরের নাবালিকার ক্ষতবিক্ষত দেহ

ক্রমেই যেন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে উত্তরপ্রদেশে। রবিবার সাংবাদিক খুনের পর যোগী রাজ্যের লখিমপুর খেরি জেলায় এক ১৭ বছরের কিশোরিকে ধর্ষণ করে খুন করার ঘটনা সামনে আসছে। এর আগে গত ১৪ই অগাস্ট, স্বাধীনতা দিবসের ঠিক কয়েক ঘন্টা আগে, এই জেলাযতেই ১৩ বছর বয়সী এক দলিত কিশোরীকে ধর্ষণ করে হত্যা করার খবর মেলে।

দু-সপ্তাহের মধ্যে পর পর ধর্ষণ ও খুনের ঘটনা একই জেলায়

দু-সপ্তাহের মধ্যে পর পর ধর্ষণ ও খুনের ঘটনা একই জেলায়

এদিকে দু-সপ্তাহের মধ্যে একইরাজ্যে পর পর দুটি ধর্ষণ ও খুনের ঘটনায় চপানউতোর রাজ্য-রাজনীতিতে। এদিকে বুধবার সকালে গ্রামের বাসিন্দারাই ১৭ বছরের ওই কিশোরীর ক্ষতবিক্ষত মৃতদেহের দেখতে পান। তারপরেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা। এদিকে মঙ্গসবার রাত থেকেই ওই কিশোরী নিখোঁজ ছিল বলে জানা যাচ্ছে।

ময়নাতন্দের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে

ময়নাতন্দের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে

এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে ধর্ষণের পর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে কিশোরিটিকে। তার ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। বর্তমানে ময়না তদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মিলেছে বলে জানান এসপি সাতেন্দ্র কুমার। আরও তথ্য প্রমাণ হাতে আসলেই দ্রুত অপরাধীদের ধরা সম্ভব হবে বলে জানান তিনি। শীঘ্রই এই ঘটনায় বড়সড় অগ্রগতি দেখতে পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।

 স্কলারশিপের ফর্ম ফিলাপ করে বেরিয়ে ধর্ষণের শিকার

স্কলারশিপের ফর্ম ফিলাপ করে বেরিয়ে ধর্ষণের শিকার

এদিকে মৃতার গ্রাম থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি পুকুরের পাড়ে প্রথম তার দেহ পড়ে থাকতে দেখেন এলাকার লোকজন। মৃতার পরিবারের লোকজন জানান স্কলারশিপের ফর্ম ফিলাপ করতেই সোমবার পাশের নিকটবর্তী জেলা শহরে যাওয়ার জন্য বেরিয়েছিল ওই কিশোরী। তারপর আর বাড়ি ফেরেনি।

কাউকে সন্দেহ করছে না মৃতার পরিবার

কাউকে সন্দেহ করছে না মৃতার পরিবার

দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর পরিবারের সদস্যরাই পরবর্তীতে পুলিশে খবর দেন। যদিও এই ঘটনায় তারা কাউকে সন্দেহ করছেন না বলে জানান মৃতার কাকা। সংবাদমাধ্যমে তিনি বলেন, " আমি কী বলব আর কাকেই বা সন্দেহ করব তা আমি সত্যিই জানি না। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে মেয়েটা বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফিরে আসেনি। আমরা নির্দিষ্ট করে কাউকে সন্দেহ করছি না।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+