ধর্ষণের অভিযোগ সোনিয়া গান্ধীর আপ্তসহায়কের বিরুদ্ধে, পুরোটাই বিরোধীদের চক্রান্ত দাবি অভিযুক্তের
ধর্ষণের অভিযোগ সোনিয়া গান্ধীর আপ্তসহায়কের বিরুদ্ধে, পুরোটাই বিরোধীদের চক্রান্ত দাবি অভিযুক্তের
সোনিয়া গান্ধীর আপ্ত সহায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এক মহিলা কংগ্রেস কর্মীই এই অভিযোগ করেছেন। তিনি দাবি করেছেন চাকরি দেওয়ার নাম করে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর আপ্ত সহায়ক পিপি মাধবনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। যদিও সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন তিনি। মাধবনের পাল্টা দাবি কংগ্রেসের ভাবমূর্তিকে নষ্ট করতেই এই অভিযোগ করা হয়েছে।

ফের কংগ্রেসের ভাবমূর্তিতে আঘাত। এবার সোনিয়া গান্ধীর আপ্ত সহায়কের বিরুদ্ধে গুরুকর অভিযোগ দলেরই মহিলা কংগ্রেস কর্মীর। ৭১ বছর বয়সী মাধবনের বিরুদ্ধে কংগ্রেসের মহিলা কর্মীর অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। দিল্লির উত্তমনগর থানায় ৩৭৬ এবং ৫০৬ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারিনী দাবি করেছেন তাঁকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণ করা হয়েছে। অভিযোগকারিনীর স্বামী ২০২০ সালে মারা যান। তিনি কংগ্রেসের দিল্লি অফিসে কাজ করতেন। তারপরেই তাঁকে চাকরি দেয়ার নাম করে ধর্ষণ করেন এমনই অভিযোগ করেছেন কংগ্রেস কর্মী।
দীর্ঘ দিন ধরে পিপি মাধবন সোনিয়া গান্ধীর আপ্ত সহায়ক হিসেবে কাজ করছেন। গত ২৫ জুন দিল্লির উত্তমনগর থনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মাধবনের দাবি তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা। রাজনৈিতক ষড়যন্ত্র করে কংগ্রেসের ভাবমূর্তিতে আঘাত হানতেই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েেছ। তিনি দাবি করেছেন পুরোটাই যে রাজনৈতিক পরিকল্পনা করে করা হয়েছে তার প্রমাণ রয়েছে। যাঁরা এই ধরনের নোংরা খেলা খেলছেন তাঁদের মানসিকতা ভাবলে লজ্জা হয়।
তিনি জানিয়েছেন চার মাস আগে তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করা হয়েছিল। সেটা ছিল ফেব্রুয়ারি মাস। চার মাস আগে কীভাবে তাঁর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ দায়ের হয় তাতেই স্পষ্ট হয়ে গিয়েছে পুরোটাই ভুয়ো। অর্থাৎ মিথ্যে মামলায় তাঁকে ফাঁসানো হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে তলব করেছিল ইডি। ন্যাশনাল হেরাল্ড মামলায় তাঁকে তলব করা হয়। কিন্তু তিনি অসুস্থ থাকায় হাজিরা দিতে পারেননি। রাহুল গান্ধীকে এই একই মামলায় দফায় দফায় ডেকে জেরা করেছে ইডি। পর পর চার দিন তলব করে ৫০ ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জেরা করা হয়েছে। বিরোধীদের চাপে রাখতেই মোদী সরকার ইডি এবং সিবিআই ব্যবহার করছে বলে অভিযোগ করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।












Click it and Unblock the Notifications