জামিনে মুক্ত হয়ে নির্যাতিতার বাড়িতে অগ্নিসংযোগ ধর্ষণে অভিযুক্তদের, চাঞ্চল্য যোগী-রাজ্যে

জামিনে মুক্ত হয়ে অত্যাচারিতদের বাড়িতে অগ্নিসংযোগ করলেন ধর্ষণে অভিযুক্তরা। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে যোগী-রাজ্যে। ধর্ষিতার শিশু-পুত্র ও কন্যা দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি। মঙ্গলবার একদল পুরুষ দলিত মহিলায় বাড়িতে ঢুকে আগুন ধরিয়ে দেয়। সেই আগুন থেকে রক্ষা পায়নি শিশুরা।

Uttar Pradesh

এক বছর আগে দলিত মহিলা ধর্ষণের শিকার হয়েছিলেন। যাঁরা এদিন আগুন লাগান তাঁর বাড়িতে তাদের মধ্যে ছিলেন দুজন অভিযুক্ত। গত বছর ১১ বছরের বালিকার উপর যৌন নিপীড়নের পরে গর্ভধারণের ফলে জন্ম হয় শিশু-পুত্রের। তার বয়স ৬ বছর। সেই শিশু আর নির্যাতিতার দু-মাসের বোন অগ্নিসংযোগের ফলে দগ্ধ হয়।

সোমবার সন্ধ্যায় অন্য পাঁচজনের সঙ্গে খড়ের ছাউনির ঘরে ঘুমোচ্ছিল তারা। তখন অভিযুক্তরা ঘরে ঢুকে নির্যাতিতার পরিবারকে মামলা থেকে সরে আসতে বলে। কিন্তু তারা মামলা থেকে সরে আসতে অস্বীকার করেছিল। অভিযুক্তরা তার মাকে বেধড়ক মারধর করে। তারপরই এই অগ্নিসংযোগের ঘটনা।

চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট সুশীল শ্রীবাস্তব জানিয়েছেন, এই ঘটনায় ধর্ষিতার শিশু-পুত্র ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। আর তার দু-মাসের বোন ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে৷ তাদের অবস্থার অবনতি হওয়ায় উভয় শিশুকেই উন্নততর চিকিৎসার জন্য কানপুরে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সার্কেল অফিসার সন্তোষ সিং বলেন, নির্যাতিতার বাবাকে গত ১৩ এপ্রিল কুড়াল দিয়ে আক্রমণ করেছিল। সেই ঘটনায় অভিযুক্তের মধ্যে ছিলেন নির্যাতিতার দাদু ও কাকা। এছাড়াও অন্য চারজন ছিলেন। তার বাবাকে গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, দলিত মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছিল ২০২২-এর ১৩ ফেব্রুয়ারি। ওই বছরের সেপ্টেম্বরে সে একটি ছেলের জন্ম দেয়। নির্যাতিতার মা আরও অভিযোগ করেন যে, তার মেয়ের শিশু-পুত্রকে শেষ করে দিতেই তাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+