ধর্ষিতার মূত্র পান করতে হবে, এই শাস্তি শুনে যা করল ধর্ষণে অভিযুক্ত

রাজৌরিতে ধর্ষণে অভিযুক্ত এক ২৫ বছরের যুবক শাস্তির বিধান শুনে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে।

জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে ধর্ষণে অভিযুক্ত এক ২৫ বছরের যুবক আত্মহত্যা করেছে। খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় পঞ্চায়েত তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ শোনার পরে ধর্ষিতা নিগৃহীতার মূত্র পানের আদেশ দি্য়েছিল। যা শুনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক।

নিহতের নাম ফজল হুসেন। রবিবার খাল থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। খালটির নাম সমসার লেক। সেটি হিমালয়ের পীর পাঞ্জাল রেঞ্জে অবস্থিত।

ধর্ষিতার মূত্র পান করতে হবে, এই শাস্তি শুনে যা করল ধর্ষণে অভিযুক্ত

পুলিশ জানিয়েছে, নিহত ফজল বিবাহিত ছিল। ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখে পঞ্চায়েত নির্দেশ দেয়, হয় ধর্ষিতাকে আর্থিক সাহায্য করতে হবে, না হয় ধর্ষিতার মূত্র খেয়ে প্রায়শ্চিত্ত করতে হবে। তা শোনার পর আত্মহত্যার পথই ফজল বেছে নিয়েছে।

ঘটনা সামনে আসার পরে ফজলের দেহ খাল থেকে উদ্ধার হয়। মৃত্যুর আগে ফজলের জবানবন্দি দেওয়া একটি ভিডিও পুলিশের হাতে এসেছে। তাতে সে নিজেকে নির্দোষ বলে দাবি করেছে। জোর করে তাকে ফাঁসানো হয়েছে বলে সে দাবি করেছে। এই ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। তবে তদন্ত চলছে বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+